পদ্মার সৌন্দর্য দেখতে হরিরামপুরে হাসনাত আব্দুল্লাহ

পদ্মা নদীর পাড়ে ঘুরতে এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরতে এসেছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্দারমানিক এলাকায় পদ্মা নদী ও আশপাশের প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখেন তিনি।
জানা গেছে, শুক্রবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষে বিকেলে হরিরামপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। ঝিটকা বাজার হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পৌঁছান বয়ড়া ইউনিয়নের আন্দারমানিক এলাকায়।
সেখানে পদ্মা নদীর পাড়ে কিছু সময় অবস্থান করে নদীর সৌন্দর্য উপভোগ করেন হাসনাত আব্দুল্লাহ। পরে বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে আন্দারমানিক ঘাট থেকে হরিরামপুর ত্যাগ করে রুওনা হন ঢাকার উদ্দেশ্যে।
তার আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। তবে এটি তার ব্যক্তিগত সফর ছিল বলে জানা গেছে।







