‘ব্যাকগ্রাউন্ড’ রেখে প্রশ্ন করুন সরাসরি, হাসনাত আব্দুল্লাহকে স্পিকার

সংসদে হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি
সংসদে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করার সুযোগ দিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ; সেই সঙ্গে অনাবশ্যক কথা না বলার কথাও বলে দিলেন।
আজ সোমবার সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত সুযোগ পান অর্থমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন করার।
তাকে মাইক দেওয়ার সময় স্পিকার বলেন, ‘আপনি সরাসরি প্রশ্ন করবেন। আপনার অনেক ব্যাকগ্রাউন্ড থাকে। স্ট্রেইট প্রশ্ন করুন। সময় কম।’
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত এরপর দাঁড়িয়ে বলেন, ‘১৯ মিনিট হাত তুলে রাখার পর সুযোগ দেওয়ার জন্য স্পিকার আপনাকে ধন্যবাদ।’
প্রশ্ন করতে গিয়ে হাসনাত বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চিত্র তুলে ধরা শুরু করলে স্পিকার আবার তাকে সরাসরি প্রশ্ন করার আহ্বান জানান।
তখন হাসনাত তার প্রশ্নে জানতে চান, বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কবে বিলুপ্ত হবে? আর সাউথ ইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে কোন যোগ্যতায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে হিসেবে দেওয়া হলো?
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রাইভেট সেক্টর থেকে নিয়োগ দেওয়া যাবে না, এসমন কোনো নিয়ম নেই। এখানে যোগ্যতা দেখেই নিয়োগ দেওয়া হয়েছে।’
সরকার রাজনৈতিক বিবেচনায় কোনো িনয়োগ দিচ্ছে না দাবি করে তিনি বলেন, এখন পর্যন্ত হয়নি, আগামীতেও হবে না।
সরকার যেসব কার্যক্রম নিচ্ছে, তাতে ব্যাংক খাত অচিরেই ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।



