সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের অবসরের প্রজ্ঞাপন হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।এ বিধান অনুযায়ী, কোনো কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার চাইলে কোনো কারণ ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে। অবসরে পাঠানো ৭...