Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

দৌড়ে ধরতে হবে পাচারের টাকা

agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩
দৌড়ে ধরতে হবে পাচারের টাকা

গ্রাফিকস: আগামীর সময়

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগের কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, বাংলাদেশ কোনো দেশের কাছে পাচার হওয়া অর্থের তথ্য চাওয়ামাত্রই অপরাধীরা সতর্ক হয়ে যাচ্ছে। তারা দ্রুত সেই অর্থ অন্য দেশে সরিয়ে ফেলছে। পাচারের টাকা ফেরাতে হলে টাকার এই অন্য দেশে চলে যাওয়া সবার আগে ঠেকাতে হবে। সহজ কথায়, পাচারকারীদের চেয়ে দ্রুতগামী হতে হবে, টাকা অন্য দেশে গমনের আগেই তাকে আটকাতে হবে। কিন্তু তা না হওয়ায় তদন্তের সূত্র ভেঙে যাচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ছে। এই জটিলতার কারণে অর্থ ফেরানোর পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তথ্য অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আমদানি ও রপ্তানিতে পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে মূলত এই অর্থ সরানো হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে এই বিশাল অঙ্কের অর্থ গেছে। এই বিপুল পরিমাণ পুঁজি এভাবে বাইরে চলে যাওয়ায় দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বর্তমান সংকটের সময়ে এই অর্থ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি; কিন্তু প্রচলিত আইনি ও প্রশাসনিক ব্যবস্থার ধীরগতির কারণে তা সম্ভব হচ্ছে না।

বর্তমানে কোনো দেশের কাছে তথ্য চাইতে হলে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। এরপর দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এই দীর্ঘ ও আমলাতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ নিচ্ছে অপরাধীরা। বাংলাদেশ যখন প্রথম ধাপের তথ্য হাতে পায়, ততক্ষণে টাকা তৃতীয় কোনো দেশে চলে যায়। এই বাধা দূর করতে হলে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত যোগাযোগের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গন্তব্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি যোগাযোগের যে প্রস্তাব এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা দরকার।

আশার কথা হলো, অর্থ পাচার প্রতিরোধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডের মতো দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। ১০টি দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে তিন দেশ এরই মধ্যে সম্মতি দিয়েছে। তবে শুধু চুক্তি বা আগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে এই সহযোগিতা কতটা দ্রুত ও কার্যকরভাবে কাজে লাগানো যাচ্ছে, সেটাই আসল বিষয়।

বাস্তবতা হলো, বাংলাদেশ এখনো ‘কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড’ বা সিআরএসে যুক্ত হতে পারেনি। এ ব্যবস্থায় থাকলে বিভিন্ন দেশের মধ্যে আর্থিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিনিময় করা সম্ভব হতো। আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়ায় বাংলাদেশ এ সক্ষমতা অর্জন করতে পারেনি। তাই অর্থ পাচার ঠেকাতে এবং পাচার করা টাকা উদ্ধার করতে হলে অভ্যন্তরীণ আর্থিক খাতের সংস্কার সবার আগে প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক ফোরামগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে নিজেদের আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। সরকারের সদিচ্ছার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি না পেলে পাচার হওয়া অর্থ ফেরানোর এই লড়াইয়ে জয়ী হওয়া কঠিন হবে।

বিদেশপাচারস্বরাষ্ট্র মন্ত্রণালয়পররাষ্ট্র মন্ত্রণালয়দূতাবাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise