পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম বাড়ছে, বাড়ছে বিদ্যুৎ বিলও। অথচ বাজারে কমছে মুরগি ও ডিমের দাম। উৎপাদন খরচের চাপে একদিকে পুঁজি হারাচ্ছেন খামারিরা, অন্যদিকে বাড়ছে ঋণের বোঝা। লাভ তো দূরের কথা, খামার টিকিয়ে রাখাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে কুড়িগ্রামের পোল্ট্রি উদ্যোক্তাদের।জেলার রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন খামার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। রাজারহাটে ব্রয়লার মুরগি উৎপাদনকারী খামারিরা পোল্ট্রি খাদ্য, ওষুধ, বাচ্চা ও বিদ্যুতের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে ফুলবাড়ীতে ডিম উৎপাদনকারী খামারিরা উৎপা...