Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২১:১০
আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

ছবি: আগামীর সময়

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। প্রিয় দলের এমন হার মেনে নিতে না পেরে কুড়িগ্রামের রাজারহাটে দুই যুবক মাথা ন্যাড়া করে প্রকাশ্যে আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, ঘটনাটি রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বিশ্বালের পাড়া এলাকায়।

গ্রামের বাসিন্দা রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপ শুরুর পর থেকেই তারা বাড়ি ও আশপাশের এলাকায় আর্জেন্টিনার পতাকা টানানো, জার্সি পরে দলকে সমর্থন জানানো এবং প্রতিটি ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে সক্রিয় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনার সম্ভাব্য শিরোপা উদযাপনের জন্য আগেই নানা প্রস্তুতিও নিয়েছিলেন তারা।

তবে নির্ধারিত সময়ে স্পেনের কাছে ১-০ গোলের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরই রোমান ও আল আমিন স্থানীয় একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন। পরে প্রকাশ্যে ঘোষণা দেন, ভবিষ্যতে আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থন করবেন না।

আরও পড়ুন

জামায়াত একটি ফ্যাসিস্ট দল

২০ জুলাই ২০২৬

দুই তরুণের এমন সিদ্ধান্ত দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে তাদের মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেছেন, ফুটবলকে ঘিরে এমন আবেগ এর আগে এলাকায় খুব একটা দেখা যায়নি।

তাদের মতে, এটি প্রিয় দলের পরাজয়ে হতাশার বহিঃপ্রকাশ। তবে অনেকেই মনে করছেন, খেলাধুলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ প্রকাশ করা উচিত নয়।

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে নিখাদ ক্রীড়াপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ। একটি দলের হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়ার ঘোষণা অতিরিক্ত আবেগের প্রকাশ ছাড়া আর কিছু নয়।

খেলাপ্রেমীদের মতে, ফুটবল বিশ্ব জুড়ে কোটি মানুষের আবেগের জায়গা। প্রিয় দলের জয় যেমন আনন্দ এনে দেয়, তেমনি পরাজয় হতাশাও তৈরি করে। তবে সুস্থ ক্রীড়া সংস্কৃতির স্বার্থে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করাই প্রত্যাশিত। কারণ খেলাধুলার মূল সৌন্দর্যই হলো প্রতিযোগিতা, যেখানে জয়-পরাজয় উভয়ই অবশ্যম্ভাবী।

এদিকে রাজারহাটের এই দুই তরুণের ব্যতিক্রমী প্রতিবাদ এর মধ্যে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফুটবলপ্রেমীদের আবেগের এই ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

আর্জেন্টিনারাজারহাটমাথা ন্যাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ