যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী কুতুবখালী বড় মসজিদের পেছনে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। যাত্রাবাড়ী থানার এসআই মোঃ হাসান আলী এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট, কালো টি শার্ট এবং সুতি জ্যাকেট। পুলিশ কর্মকর্তা হাসান আলী তিনি জানান, রাতে দায়িত্ব পালনের সময় কুতুবখালি বড় মসজিদের পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বলে খবর পান তিনি। ওই যুবকের বুকের বাম পাশে ধারা...