Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মোহনগঞ্জ

মোহনগঞ্জে নাশকতার মামলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মোহনগঞ্জে নাশকতার মামলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলার আসামি ছিলেন।আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন আগামীর সময়েকে জানিয়েছেন, তিনি বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আমিন বাড়ি থেকে লুকানোর চেষ্টা করেছিলেন। পরে পুলি...
সারা দেশ•প্রায় ১০ ঘণ্টা আগে
সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন
সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন
নেত্রকোনার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ দলটির নেতাকর্মীদের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গতকাল সোমবার রাত ১০টার দিকে পৌরশহরের দৌলতপুর, টেংগাপাড়া ও মাইলোড়া এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে...
সারা দেশ•৬ দিন আগে
বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ
বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ
নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় স্বাগত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে অনুষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নিজের বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।আজ শনিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভায় এ ঘটনা ঘটে।অনুষ্ঠানে...
সারা দেশ•৯ দিন আগে
মাজার সংস্কারের টাকা লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মাজার সংস্কারের টাকা লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়া এলাকার ঐতিহাসিক তোয়াক্কুল সাহার মাজার সংস্কারের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছিল ১ লাখ ১৬ হাজার টাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নামমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ ছাড়া সেখানে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। তাদের দাবি, বরাদ্দের বিপরীতে ১০ থেকে ১২ হাজার টাকার কাজও করা হয়নি। এ ঘটনায় প্রকল্পের পুরো অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প কমিটির সভাপতি ও বিএনপি নেতা আল আমিন তালুকদার পায়েলের বিরুদ্ধে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,...
সারা দেশ•১০ দিন আগে
চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক লিটন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মোহনগঞ্জ পৌর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।চেক ডিজঅনারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারু।গ্রেপ্তার হওয়া লিটন উপজেলার ৭ নং গাগলাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ওসি মো. হাফিজুল জানিয়েছেন, লিটন কোর্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে
উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।পানিতে ডুবো মারা যাওয়া দুই শিশু হলো উলুকান্দা গ্রামের আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৬) ও একই গ্রামের ফারুক মিয়ার মেয়ে মিহি আক্তার (৫ )। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল জান্নাতুল ও মিহি আক্তার। এ সময় পরিবারের সদস্যরা সাংসারিক কাজে ব...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার
মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জে গোরস্তানের পাশে একটি গাছের মগডাল থেকে এক সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনের গোরস্তানে একটি গাছের ডালে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মগডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।নিহতের নাম কাজল মিয়া (৫৫)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। এখন ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রে ব্যবস্থাপক...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মোহনগঞ্জে সরকারি কাগজপত্র জাল, গ্রেপ্তার ৩
মোহনগঞ্জে সরকারি কাগজপত্র জাল, গ্রেপ্তার ৩
নেত্রকোনার মোহনগঞ্জে জমির দলিল, বিআরএস, নামজারি, জন্মনিবন্ধন, পৌরসভার ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের প্রত্যয়ন ও নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি কাগজপত্র কম্পিউটারে জাল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি কম্পিউটার ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন মোহনগঞ্জ পৌরশহরের স্টেশন রোডের কম্পিউটার দোকানি শাকিল মিয়া (৩২), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের হুমায়ুন মুন্সীর ছেলে; উপজেলা পরিষদের পাশ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মোহনগঞ্জে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার
মোহনগঞ্জে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে রনি তালুকদার (৩৮) নামে মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে গতকাল শনিবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রনি তালুকদার আওয়ামী মৎস্যজীবী লীগের মোহনগঞ্জ পৌর শাখার সদস্য সচিব। তিনি পৌরশহরের মাইলোড়া এলাকার বাসিন্দা।পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার
শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আবু হানিফ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। গ্রেপ্তার আবু হানিফ সম্পর্কে ওই তরুণীর চাচাতো বোনের স্বামী। তার দুইটি সন্তান রয়েছে।গত বুধবার রাতে আবু হানিফকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
সরকারি চাল পাচারকালে জব্দ
মোহনগঞ্জ ● সরকারি চাল পাচারকালে জব্দ
নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি চাল রাতের আঁধারে পাচারের সময় জনতার ধাওয়ায় ১১ বস্তা চাল ফেলে রেখে পালিয়ে গেছে পাচারকারীরা। পরে পুলিশ ও প্রশাসন গিয়ে এসব চাল জব্দ করে।আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বরুঙ্কা এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়। তবে ১১টি সাদা বস্তায় ৪৫০ কেজি চাল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।পুলিশও স্থানীয় সূত্রে, রাতে বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যা...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
জুয়ার আসর থেকে যুবদল নেতা-বিজিবি সদস্যসহ আটক ৮
জুয়ার আসর থেকে যুবদল নেতা-বিজিবি সদস্যসহ আটক ৮
নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিজিবি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।আটকরা হলেন- পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত দেওয়ান আবু সোলেমানের ছেলে দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মৃত আ. জলিলের ছেলে জিয়া উদ্দিন (৪০), মৃত রইছ উদ্দিনের ছে...
সারা দেশ•২ মাস আগে
মোহনগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মোহনগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে আলী (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।আজ বুধবার দুপুরে টেংগাপাড়া খালে ডুবে আলী নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি পানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। মা-বাবা উভয়েই ঢাকায় বসবাস করেন। শিশুটি এখানে তার দাদা আবু তাহেরের কাছে থাকত।বুধবার দুপুরে সে মুখ ধুতে খালে যায়। তার মৃগী রোগ ছিল। এ সময় সে খালে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে ভ...
সারা দেশ•২ মাস আগে
মোহনগঞ্জে ফসল রক্ষা বাঁধের লুট হওয়া ব্লক ফেরত
আগামীর সময়ে সংবাদ ● মোহনগঞ্জে ফসল রক্ষা বাঁধের লুট হওয়া ব্লক ফেরত
নেত্রকোনার মোহনগঞ্জে চিয়াডুবী ফসল রক্ষা বেড়িবাঁধ থেকে লুট হওয়া ১ হাজার ৫৭৮টি ব্লক ফেরত দিয়েছে লোকজন। ব্লক লুট হওয়ার অভিযোগ ২ হাজার ৬৪৪টি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাঁধের নির্ধারিত স্থানে ব্লকগুলো রেখে দেওয়া হয়েছে। লুটকারীরাই নির্ধারিত স্থানে ব্লক বসিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।এর আগে গত ২৯ আগস্ট ‘মোহনগঞ্জে রাতের আঁধারে ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আগামীর সময় অনলাইন। এরপরই ব্লকগুলো আগের জায়গায় ফেরত আসতে শুরু করে। তবে কারা ব্লক নিয়ে গিয়েছিল এব...
সারা দেশ•২ মাস আগে
মোহনগঞ্জে রাতের আঁধারে ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট
মোহনগঞ্জে রাতের আঁধারে ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট
নেত্রকোনার মোহনগঞ্জের চিকাডুবী ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট হয়েছে। উপজেলার ৭ নম্বর গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফসল রক্ষা বেড়িবাঁধ থেকে ব্লক লুট করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উপজেলার ডিঙ্গাপোতা হাওরের বোরো ফসল রক্ষায় ২০১৯ সালে ৩৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে অতি ঝুঁকিপূর্ণ ৫.৩ কিলোমিটার স্থানে ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে পাউবো।চলতি মাসের ১৮ আগস্ট দিবাগত রাতে চিকাডুবী ফসল রক্...
সারা দেশ•৩ মাস আগে
ব্রেন টিউমারে আক্রান্ত ফাতেহা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
ব্রেন টিউমারে আক্রান্ত ফাতেহা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
বয়স মাত্র চার বছর। যে বয়সে অন্য শিশুরা খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটায়, সেই বয়সেই তানহা আক্তার ফাতেহার দিন কাটছে অসুস্থতার সঙ্গে লড়াই করে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন শিশুটির অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করাতে পারছে না পরিবার।ফাতেহার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২ নম্বর বড়তলী বানিহারী ইউনিয়নের মামুদপুর গ্রামে। প্রায় দেড় বছর ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিল সে। পাঁচ-ছয় মাস আগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎস...
সারা দেশ•৩ মাস আগে
লাল-গোলাপি পদ্মে হাসছে মোহনগঞ্জের বিল
লাল-গোলাপি পদ্মে হাসছে মোহনগঞ্জের বিল
‘পদ্মের পাতা পেতে আছে অঞ্জলি রবির করের লিখন ধরিবে বলি।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ফুলিঙ্গ' কাব্যের এই সুন্দর পঙ্‌ক্তিটিতে প্রকৃতি ও সূর্যের আলোর এক রূপময় ও দার্শনিক চিত্র ফুটে উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জের ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের ডালাহাতা পদ্ম বিলে। বর্ষার পানিতে ভরে ওঠা সারা বিলজুড়ে এখন ফুটে আছে হাজারো লাল ও গোলাপি পদ্ম। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজ পাতার বিছানায় কেউ ছড়িয়ে দিয়েছে রঙিন ফুলের চাদর।সমাজ-সহিলদেও ইউনিয়নের মিয়াশি গ্রামে অবস্থিত এই বিলটি বর্ষা এলেই নতুন রূপে সাজে। পানির...
সারা দেশ•৩ মাস আগে
মোহনগঞ্জের লিজাকে বিয়ে করে ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
মোহনগঞ্জের লিজাকে বিয়ে করে ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
ফেসবুকে পরিচয়ে প্রেম। দুই পরিবারের সম্মতিতে বিয়ে। চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। এখন তার নাম মো. নুর উদ্দিন।আজ শুক্রবার দুপুরে মোহনগঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এতে কনের পরিবার ও আত্মীয় স্বজনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। চীনা যুবককে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসেও ভিড় করেন।এর আগে গত ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ ক...
সারা দেশ•৪ মাস আগে
মোহনগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মোহনগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লামিয়া আক্তার (১২) নামের এক শিশুর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু লামিয়া আক্তার (১২) উপজেলার ৩ নম্বর তেতুলিয়া ইউনিয়নের নোয়াগাঁও (ধুলিয়া) গ্রামের মোহাম্মদ বিদ্যা মিয়ার মেয়ে। লামিয়া আক্তার স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।শিশু লামিয়া আক্তারের চাচা শফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে পুকুরে গোসল করতে যায় লামিয়া আক্তার। খুঁজাখুঁজির এক পর্যায়ে আমারা পুকুরে গিয়ে দেখি লামিয়া পানিতে ভাসমান অব...
সারা দেশ•৪ মাস আগে
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম গ্রহণ করে বিয়ে
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম গ্রহণ করে বিয়ে
ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর দুই পরিবারের সম্মতিতে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি সেখানে ভাইয়ের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। তার স্ত্রী নাজমিন আক্তার লিজা সুনামগঞ্জের ধর্মপাশার ভাটগাঁও গ্রামের মো. নাজিম উদ্দীনের মেয়ে। তবে নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাক...
সারা দেশ•৪ মাস আগে