স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান।ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি টেবিলে উত্থাপিত হয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচ...