যাদের
আত্মত্যাগে স্বাধীন হয়েছে বাংলাদেশ, তাদের সম্মানে নির্মিত ভবনটিই পড়ে আছে চরম অবহেলায়। গায়ে
বয়ে বেড়াচ্ছে ভাঙচুরের
ক্ষত। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। বীর মুক্তিযোদ্ধাদের পদচারণে মুখর হওয়ার কথা
ছিল ভবনটি। তবে বাস্তবে জানালার কাচ ভাঙা, লোহার
গ্রিল ক্ষতিগ্রস্ত, উদ্বোধনী ফলক বিকৃত। দেয়ালে
শেওলা, এমনকি খসে পড়ছে প্লাস্টার।
আগাছায় ঢেকে আছে চারপাশ। উদ্বোধনের মাত্র তিন বছরের মধ্যেই
জরাজীর্ণ হয়ে পড়েছে মুক্তিযোদ্ধাদের
জন্য নির্মিত এ ভবনটি।
মুক্তিযোদ্ধারা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ...