Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বীর মুক্তিযোদ্ধা ও ফেনী আ.লীগের সভাপতি আইনজীবী হাফেজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৩:৪৬
বীর মুক্তিযোদ্ধা ও ফেনী আ.লীগের সভাপতি আইনজীবী হাফেজ মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ও ফেনী আ.লীগের সভাপতি আইনজীবী হাফেজ আহম্মদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহম্মদ আর নেই।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টা ১০ মিনিটে ফেনী শহরের রামপুরের নিজ বাসভবনে ইন্তিকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফেজ আহম্মদের জামাতা নূর আহমেদ বাবুল জানালেন, মরহুমের জানাজা আজ মঙ্গলবার বাদ আসর শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দলীয় সূত্র জানায়, ১৯৬৪ সালে ফেনী সেন্ট্রাল হাইস্কুলে পড়াকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ আহম্মদের রাজনীতির সূচনা। ১৯৬৬ সালে স্কুল ছাত্রলীগের সভাপতি, ১৯৬৮ সালে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ’৬৯ সালে মহকুমা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে স্থান পান।

আরও পড়ুন

অনিয়ম ধরা পড়ায় সড়ক প্রকল্পের বিল আটকে দিলেন ইউএনও

৩০ জুন ২০২৬

একই বছর গঠিত মহকুমা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ৭০ সালে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ৭২-৭৩ সালে মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে ৭৩ থেকে ৭৮ সাল পর্যন্ত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯৮ সাল থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন হাফেজ আহম্মদ।

২০১৯ সালের ২৫ অক্টোবর ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জেলা  আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আইনজীবী আকরামুজ্জামান সভাপতি ও নিজাম উদ্দিন হাজারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২০ সালের ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান আকরামুজ্জামান। একই বছরের ৯ ডিসেম্বর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান হাফেজ আহম্মদ। ২০২৩ সালের ৬ আগস্ট দলের বিশেষ বর্ধিত সভায় তাকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 

আইনজীবী হাফেজ আহম্মদের মৃত্যুর খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমিতি ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। পেশাগত জীবনে তিনি ফেনী জেলা জজ কোর্টের সাবেক পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফেনীমৃত্যুআওয়ামী লীগবীর মুক্তিযোদ্ধাহাফেজ আহম্মদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি