Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরণখোলা

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৯:৪৫
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টরের যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার, বাগেরহাটের শরণখোলার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) আসরের নামাজের পর উপজেলার আমড়াগাছিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার ও শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। পরে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজায় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি সুজন মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মুক্তিযুদ্ধের সাহসী সংগঠক নজরুল ইসলাম লাল ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরের অধীনে সুন্দরবন সাব-সেক্টরের যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতা-পরবর্তী সময়েও তিনি গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। প্রগতিশীল ও উদার মানসিকতার এই মুক্তিযোদ্ধা শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ব্যক্তিগত জীবনে নজরুল ইসলাম লাল ও তার স্ত্রী আনিসা পারভীন রেবা ছিলেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত। গত ৭ জুলাই মারা যান উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসা পারভীন রেবা।

স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ দিনের মাথায় তিনিও না ফেরার দেশে পাড়ি জমালেন। তাদের কোনো সন্তান-সন্ততি ছিল না। জীবদ্দশায় মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজেদের স্থাবর সম্পত্তির একটি অংশ স্থানীয় একটি এতিমখানার নামে দান করে যান এই দম্পতি।

শরণখোলাবীর মুক্তিযোদ্ধালাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি