বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা আর যুবকদের ক্রমবর্ধমান হতাশা নিয়ে ফের উত্তাল হয়ে উঠেছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাজধানীর রাস্তায় নেমে এসেছেন আন্দোলনকারীরা। গত তিন দিনে কর্মসংস্থানের অভাবে হতাশ তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, সরকার যুবসমাজের কর্...