সুইজারল্যান্ডের
ম্যাচে পেনাল্টি পেলে কি লিওনেল মেসিই শট নেবেন? প্রশ্নটা উঠছেই। কারণ, আর্জেন্টাইন
মহাতারকার পেনাল্টি ভাগ্য খারাপ যাচ্ছে। এবার বিশ্বকাপে দুটি পেনাল্টির দুটিই মিস করেছেন
তিনি।
বিশ্বকাপ ইতিহাসে
তার পেনাল্টি রেকর্ডও ভালো নয়। আটটি স্পট কিকের চারটিই মিস, অর্থাৎ পেনাল্টি গোলের
হার ৫০ শতাংশ।
মেসির ক্যারিয়ারের
দিকে তাকালেও পেনাল্টির পরিসংখ্যানে চমকপ্রদ কিছু মিলবে না। পেনাল্টি শুটআউটসহ হিসাব
করলে বার্সেলোনা, প্যারিস সেন্ত জার্মেই, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে নেওয়া ১৫১
স্পট কি...