পারমাণবিক শক্তির ভবিষ্যৎ শুধু প্রযুক্তি বা অবকাঠামোর ওপর নির্ভর করছে না, এর সঙ্গে জড়িয়ে আছে দক্ষ তরুণ প্রজন্মও। তাই পারমাণবিক খাতে গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তরুণদের সম্পৃক্ত করার তাগিদ উঠে এসেছে দেশের প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপে।আজ শনিবার পাবনার ঈশ্বরদীতে ‘বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ : ইমপ্যাক্ট টিম ২০৫০’ শীর্ষক ওই সংলাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জনেরও বেশি তরুণ শিক্ষার্থী, পেশাজীবী এবং গ্রাজুয়েটরা অংশ নেন।রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রসাটমের...