Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় করলেন বাংলাদেশি তরুণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৬:৪৭
রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় করলেন বাংলাদেশি তরুণ

উত্তর মেরু জয় করা তরুণদের একটি দল

রোসাটমের ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক অভিযান ‘আইসব্রেকার অফ নলেজ’ শেষ করে রাশিয়ার মুরমানস্ক শহরে ফিরে এসেছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মালেহুল সালেহীন প্রত্যয়।

দশ দিনের এই যাত্রায় পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের ৫০ বছর’ এ প্রত্যেয়ের সঙ্গে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা। অভিযানটির রুট ছিল মুরমানস্ক–উত্তর মেরু–ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড–মুরমানস্ক। জলপথে এটি ছিল ২০০তম উত্তর মেরু অভিযান।

নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রত্যয় বলেছেন, ‘স্বপ্ন থেকে বিশ্বের চূড়ায় পৌছানোর এই যাত্রা আমার জন্য অবিস্মরণীয়। ২২টি দেশের মানুষ, সংস্কৃতি এবং ভাষার সঙ্গে গভীরভাবে পরিচিত হবার অনন্য সুযোগ পেয়েছি। মেরিন বায়োলজি, নিউক্লিয়ার ফিজিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আরও অনেক বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ হয়েছে। উত্তর মেরু আমাকে যে জ্ঞান, বন্ধুত্ব এবং স্মৃতি উপহার দিয়েছে তা চিরকাল লালন করব।’

১৪ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে এই অভিযানের আয়োজন করা হয়েছিল। এর আগে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স কম্পিটিশন, দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ এবং বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন প্রত্যয়।

পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের ৫০ বছর’-এর ক্যাপ্টেন রুসলান সাসোভ বলেছেন, ‘এ ধরনের সমুদ্রযাত্রা পরবর্তী প্রজন্মের বিকাশে সত্যিই অবদান রাখতে সক্ষম। সবচেয়ে উজ্জ্বল এবং মেধাবী তরুণরা এই অভিযানগুলোতে অংশ নিয়ে থাকেন। তাদের অনেকেরই উত্তর মেরু পরিদর্শন এবং মেরু ভল্লুক দেখার স্বপ্ন ছিল। আমি অত্যন্ত আনন্দিত যে, রসাটম এবং আমাদের নাবিক দল সেই স্বপ্ন পূরণে সাহায্য করেছে।’

অংশগ্রহণকারীদের জন্য জাহাজে একটি বিশদ বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। জাহাজটির মধ্যে অন্যান্য সুবিধার মধ্যে ছিল একটি সত্যিকারের অ্যারোস্পেস ল্যাবরেটরি, যেখানে শিক্ষার্থীদের হাতে-কলমে বৈজ্ঞানিক কার্যকলাপে অংশ নেওয়ার সুযোগ ছিল।

অভিযান চলাকালীন অংশগ্রহণকারীরা বিজ্ঞানীদের পাশাপাশি দুটি অনন্য পরীক্ষা করেছেন। তারা আর্কটিকের দুর্গম এলাকায় এবং উত্তর সমুদ্রপথ বরাবর যোগাযোগে সহায়তার জন্য ডিজাইন করা একটি রেডিওসোন্ড উৎক্ষেপণ করেন। এছাড়া বিশ্বের প্রথম পুনরুদ্ধারযোগ্য স্ট্র্যাটোস্ফিয়ারিক প্ল্যাটফর্ম পরীক্ষাতেও অংশগ্রহণ করেছিলেন তারা।

রসাটমের সায়েন্টিফিক ডিভিশনের অংশ, এনআইআইটিএফএর প্রজেক্ট ম্যানেজার ইয়েগোর প্লাখোটনিউক্ বলেছেন, ‘রোসাটমে আমরা প্রতিদিন এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করি যা গতকালও সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনি বলে মনে হতো। অভিযানকালে কিশোররা রুশ বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। রুশ বিজ্ঞান বাস্তব প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করে, যা মানুষের জীবনকে উন্নত করতে ভূমিকা রাখে।’

প্রসঙ্গত, রাশিয়া বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যাদের একটি সচল পারমাণবিক আইসব্রেকার নৌবহর রয়েছে। তারা ‘আইসব্রেকার অফ নলেজ’-এর মতো শিক্ষামূলক অভিযানের মাধ্যমে তরুণদের উত্তর মেরু অভিজ্ঞতা লাভের সুযোগ দিয়ে থাকে।

রুশপারমাণবিকউত্তর মেরু অভিযানবাংলাদেশি তরুণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে