‘অল্প বয়সে মেয়েটা বিধবা হলো। এখন সে ছেলেকে নিয়ে কী করবে?’—ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হওয়ার পর এমনই আহাজারি করছিলেন নিহত মোফাজ্জল হোসেন লেবুর শাশুড়ি রহিমা বেগম (৭০)।কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার যা লাগত, সবই জামাই দিত। এখন আমার মেয়েটা কীভাবে চলবে, নাতিটাকে কীভাবে মানুষ করবে—জানি না।’শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...