Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

নাহিদ-রানা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই এলো সুখবর। দীর্ঘ চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার খেলতে কোনো বাধা নেই। কাঁধের পেশির চোটের কারণে চলমান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নাহিদ। সম্প্রতি অস্ট্রেলিয়ায় খ্যাতিমান চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন ও মেডিকেল মূল্যায়ন শেষে তিনি দেশে ফিরেছেন। বর...
ক্রিকেট•৮ দিন আগে
ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেলেন সাকিব-নাহিদ
আফগানিস্তান প্রিমিয়ার লিগ ● ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেলেন সাকিব-নাহিদ
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে এখন পর্যন্ত বাংলাদেশের দুই ক্রিকেটারের দল নিশ্চিত হয়েছে। দুজনই জায়গা পেয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরি ডায়মন্ড থেকে। সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে নাঙ্গাহার কসমিক। আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানাকে নিয়েছে টিম পাকতিয়া।আজ দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটির খেলোয়াড় ড্রাফট। এখনো বাকি রয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরির নির্বাচন। ফলে সাকিব-নাহিদের পর আরও বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ রয়েছে।এবারের ড্রাফটে চার ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের মোট...
ক্রিকেট•২৪ দিন আগে
রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ বললেন বিশপ
রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ বললেন বিশপ
উইন্ডিজের টেস্টে ধারাভাষ্যকার হিসেবে ইয়ান বিশপের দেখা মিলবেই। সেই ধারাবাহিকতায় তিনি এবার বাংলাদেশে। যেখানে সব সময় স্পিনারদের নিয়েই আলোচনা হতো। বিশপ নিজেও ২০১৬ যুব বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের প্রশংসা করেছিলেন। সেই বাংলাদেশে পেস বিপ্লব দেখে অভিভূত উইন্ডিজের সাবেক এই তারকা পেসার। সব পেসারদের মধ্যে বাংলাদেশের নবাহিদ রানাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ আখ্যা দিলেন তিনি। নাহিদ রানা এখন ইনজুরিতে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজে অগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন এই পেস...
ক্রিকেট•২৮ দিন আগে
এপিএলের ড্রাফটে সাকিব-মুশফিকসহ ৮ বাংলাদেশি
এপিএলের ড্রাফটে সাকিব-মুশফিকসহ ৮ বাংলাদেশি
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নিবন্ধন করেছেন বাংলাদেশের আট ক্রিকেটার। সব মিলিয়ে ড্রাফটে নাম লিখিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারেরও বেশি ক্রিকেটার।বাংলাদেশের আট ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।ড্রাফটে নিবন্ধন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফের পাশাপাশি রয়েছেন ইংল্যান্ডের ল...
ক্রিকেট•প্রায় ২ মাস আগে
ফিটনেসে সমস্যা নেই নাহিদ রানার
ফিটনেসে সমস্যা নেই নাহিদ রানার
চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না নাহিদ রানা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও নেই তিনি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের আশা, টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে দলে। সে লক্ষ্যে তাকে পূর্ণ ফিটনেস ট্রেনিংই করাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্রেনার ইফতেখার হোসেইন ইফতি।  আগামীর সময়কে ইফতি জানিয়েছেন, ' ফিজিও তাকে (নাহিদ) ফুল ফিটনেস ট্রেনিং করাতে বলেছেন। সে তো কালকেও (বুধবার) বোলিং করেছে। আজকে (বৃহস্পতিবার) কেন করেনি আমি জানি না, সারফেসে প...
ক্রিকেট•প্রায় ২ মাস আগে
নিলামে দল পাননি নাহিদ, একমাত্র প্রতিনিধি রিশাদ
এসএ-টোয়েন্টি ● নিলামে দল পাননি নাহিদ, একমাত্র প্রতিনিধি রিশাদ
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসএ-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম হয়ে গেল। গতকাল অনুষ্ঠিত এই নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন গতি তারকা নাহিদ রানা। তবে গতির ঝড় তুলে পুরো ক্রিকেটবিশ্বের নজর কাড়া এই তরুণের প্রতি নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি। এবারের টুর্নামেন্ট শুরু ২০২৭ সালের ১৭ জানুয়ারি, ফাইনাল হবে ২১ ফেব্রুয়ারি। এসএ-টোয়েন্টিতে কখনই কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেনি। গত আসরের নিলাম থেকে স্পিনার তাইজুল ইসলামকে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। যদিও পরে তিনি নিজেকে সরিয়ে নেন। তবে এব...
ক্রিকেট•প্রায় ২ মাস আগে
আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি
আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি
আরব আমিরাতের লিগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি) টুর্নামেন্টের নিলামে নাম উঠেছে ১০ বাংলাদেশি ক্রিকেটারের। এর মধ্যে তিন বোলারের নাম আছে সর্বোচ্চ ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। দল পেলেই এই অঙ্ক পেয়ে যাবেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। মঙ্গলবার নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইএলটি-টোয়েন্টি। ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটার আছেন এবারের নিলাম তালিকায়। পারিশ্রমিকের ভিত্তিতে তাদের ভাগ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ৮০ হাজার ছাড়াও বাকি দুই পারিশ্রমিক ক্যাট...
ক্রিকেট•প্রায় ২ মাস আগে
নাহিদ রানাকে পেতে বিগ ব্যাশ দলগুলোর লাইন
নাহিদ রানাকে পেতে বিগ ব্যাশ দলগুলোর লাইন
অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি নাহিদ রানা। তাই এই পেসারকে সামনে থেকে দেখা হয়নি বিগ ব্যাশ টিম ম্যানেজমেন্টদের। তবুও আগেই যা দেখার দেখে নেওয়া হয়েছিল। তাই বিগ ব্যাশের নতুন মৌসুম শুরুর আগে নাহিদ রানাকে পেতে লাইন লেগেছে দলগুলোর। নাহিদ রানাকে পেতে আগ্রহ দেখিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডস। তবে বিসিবি নাহিদকে এখনই কোনো এনওসি দিতে আগ্রহী না। বিগ ব্যাশ লিগ হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে বাংলাদেশের। এজন্য তাড়াহুড়ো কর...
ক্রিকেট•৩ মাস আগে
আফগানিস্তান সিরিজের প্রস্তুতি শুরু নাহিদ রানার
আফগানিস্তান সিরিজের প্রস্তুতি শুরু নাহিদ রানার
অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। ওই সিরিজ সামনে রেখে মাঠে ফিরেছেন নাহিদ রানা। প্রায় দেড় মাস পর বল হাতে মিরপুরে দেখা গেল তাকে। পুনর্বাসন থেকে ফিরে সোমবারের অনুশীলনে অবশ্য শুধু ছোট রানআপে বল করেছেন রানা। তাঁর বোলিং পর্যবেক্ষণ করেছেন জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও ফিজিও বায়েজিদুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে চোটের কারণে ছিলেন না নাহিদ। গত জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেটের পেশিতে টান পড়ে তার। সেই ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন। তবে পুরো...
ক্রিকেট•৩ মাস আগে
ওয়েবস্টারের চোখে নাহিদ সত্যিকারের ‘হুমকি’
ওয়েবস্টারের চোখে নাহিদ সত্যিকারের ‘হুমকি’
বাংলাদেশের বিপক্ষে সবশেষ সাদা বলের সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন না বিউ ওয়েবস্টার। তাই নাহিদ রানার দুর্দান্ত গতির বোলিংয়ের মুখোমুখি হতে হয়নি তাকে। তবে এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠের টেস্ট দলে আছেন। কিন্তু এবারও নাহিদ রানার বল সামলাতে হচ্ছে না ওয়েবস্টারকে।   নাহিদ রানাকে খেলতে হয়নি বলে তার সম্পর্কে জানা যাবে না, এই যুগে তা অসম্ভব। ওয়েবস্টার জেনেছেন। গত সফরে বাংলাদেশে খেলে যাওয়া সতীর্থদের থেকে রানার অসম্ভব গতির খবর পেয়েছেন। এমন একজনকে অস্ট্রেলিয়া সিরিজে না পাওয়ায় বাংলাদেশের জন...
ক্রিকেট•৪ মাস আগে
আমরা খুব ভাগ্যবান যে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলব
নাজমুল ● আমরা খুব ভাগ্যবান যে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলব
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৩ আগস্ট থেকে ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট এবং ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট চলবে ২২ আগস্ট থেকে। দুই দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। চলছে জোরদার প্রস্তুতি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়া সফর নিয়ে নিজের অনুভূতির কথা শোনালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। তারপর এই...
ক্রিকেট•৪ মাস আগে
ভবিষ্যতে দেশে উন্নত চিকিৎসার আশা বিসিবির
অস্ট্রেলিয়ায় চিকিৎসা নেবেন তাসকিন-নাহিদ-শান্ত ● ভবিষ্যতে দেশে উন্নত চিকিৎসার আশা বিসিবির
লিটন দাসের চোটের চিকিৎসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বা ফিজিওথেরাপিস্টদের কোনো গাফিলতির প্রমাণ পায়নি বোর্ডের শৃঙ্খলা কমিটি। একই সঙ্গে দেশের সীমিত স্পোর্টস মেডিসিন অবকাঠামোর কথা মেনে নিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তাই তাসকিন আহমেদ, নাহিদ রানা ও নাজমুল হোসেন শান্তরা পুরোনো চোটের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অস্টেলিয়ায়। বিসিবির দাবি, লিটনের চিকিৎসায় শুরু থেকে নির্ধারিত মেডিকেল প্রটোকলই অনুসরণ করা হয়েছে। এমআরআই রিপোর্ট...
ক্রিকেট•৪ মাস আগে
নাহিদ রানার না থাকা আক্ষেপ ও হতাশার
হাবিবুল বাশার ● নাহিদ রানার না থাকা আক্ষেপ ও হতাশার
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে এক সেশনেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন নাহিদ রানা। মিরপুরের পিচেই তিনি এতটা কার্যকর, অস্ট্রেলিয়ার কন্ডিশনে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারেন তা বোঝাই যায়। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ এই পেসারকেই পাচ্ছে না। প্রধাণ নির্বাচক হাবিবুল বাশার সুমন সেই আক্ষেপ করলেন প্রকাশ্যে। অস্ট্রেলিয়া সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে মিস করার আক্ষেপ ও হতাশা প্রকাশ করলেন তিনি। গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারকে মিস করায় এখন আর জোর গলায় জয়ের কথা বলতে পারছেন না হাবি...
ক্রিকেট•৪ মাস আগে
সেরা বোলারকে ছাড়াই যাবে অস্ট্রেলিয়া
সেরা বোলারকে ছাড়াই যাবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার স্বপ্নটা আপাতত অধরাই থেকে গেল নাহিদ রানার। বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ গতির ফাস্ট বোলার ইনজুরির কারণে ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। অথচ আগামী ১২ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু বাংলাদেশের এই সিরিজই হতে পারত তার স্বপ্নের সিরিজ। অস্ট্রেলিয়ার উইকেট সবসময় ফাস্ট বোলার সহায়ক, সেখানে গতির সঙ্গে থাকে বাউন্সও। নিজের বোলিংয়ের প্রধান দুই অস্ত্র কাজে লাগাতে পারতেন নাহিদ। অজি ব্যাটারদের ভালোভাবে চ্যালেঞ্জ জানাতে পারত তার ফাস্ট বোলিং। অথচ এই অস্ত্রকে ছাড়াই গুরুত...
ক্রিকেট•৪ মাস আগে
অস্ট্রেলিয়া সিরিজ খেলা হচ্ছে না নাহিদ রানার
অস্ট্রেলিয়া সিরিজ খেলা হচ্ছে না নাহিদ রানার
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের পাঁচ ক্রিকেটারের সর্বশেষ চোট পরিস্থিতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবচেয়ে বড় ধাক্কা পুরো সিরিজ থেকে নাহিদ রানার ছিটকে পড়া। বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই ম্যাচ চলাকালে বাঁ পাজরের পেশিতে চোট পান নাহিদ। পরবর্তী স্ক্যানে তার গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে। এই চোট সেরে উঠতে টিস্যু হিলিংয়ে প্রায় চার সপ্তাহ লাগবে। এরপর আরও দুই থেকে চার সপ্তাহ ধাপে ধাপে বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে হবে। সব মিলিয়ে...
ক্রিকেট•৪ মাস আগে
অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা
অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা
টেস্টে নাহিদ রানাকে ঘিরেই এখন বোলিং আক্রমণের কৌশল সাজায় বাংলাদেশ। এই পেসার সাফল্যও এনে দিয়েছেন ধারাবাহিকভাবে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজেও নাহিদ তুরুপের তাস অথচ বড় দুঃসংবাদ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে দলের সেরা পেসারকে খেলানোর অনিশ্চয়তায় বাংলাদেশ।জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় পাঁজরের বাঁ পাশে টান অনুভব করেন নাহিদ রানা। ম্যাচের মাঝেই ছাড়তে হয় মাঠ। সিরিজের বাকি ম্যাচ আর খেলতে পারেননি, দেশে ফিরে আসেন এই পেসার।দেশে ফিরে সম্প্রতি রানার ইনজুরির স্ক্যান করা হয়েছে। স্ক্...
ক্রিকেট•৪ মাস আগে
স্ক্যান রিপোর্টে আটকে আছে টেস্ট দল ঘোষণা
স্ক্যান রিপোর্টে আটকে আছে টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল চূড়ান্ত অস্ট্রেলিয়ার। শক্তিশালি দল ঘোষণা করে অজিরা স্পষ্ট করেছে নাজমুল হোসেন শান্তদের কোন ছাড় নয়। অজিদের কাজ শেষ, এবার প্রস্তুতির পালা। এদিকে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে শুরু থেকেই দলের মূল ক্রিকেটারদের পাবে কিনা সেই অপেক্ষায় বাংলাদেশ। ১ ও ৩ আগস্ট টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া পাপড়ি দেওয়ার কথা বাংলাদেশের। পুরো দল দুই ভাবে দেশ ছাড়বে। তার আগে ২৫ জুলাই থেকে মিরপুরে অনুশীলনে নামার কথা টেস্ট সদস্যদের। কিন্তু এখনও লিটন দাস, নাহিদ রানা, শরিফুল ইসলামদের পুরোপুরি...
ক্রিকেট•৪ মাস আগে
নাহিদ রানার ইনজুরিতে উঠছে প্রশ্ন
নাহিদ রানার ইনজুরিতে উঠছে প্রশ্ন
জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন নাহিদ রানা। পাঁজরের বাঁপাশে পেশিতে টান পেয়ে ম্যাচের মাঝেই মাঠ ছাড়তে হয় রানাকে। মাত্র ২.৩ ওভার বল করে উঠে যাওয়া রানার সিরিজের শেষ ম্যাচে অনুপস্থিতি এক প্রকার নিশ্চিত। সামনের মাসে অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ সামনে রেখে দলের সেরা পেসারের এমন ইনজুরি চিন্তা বাড়াচ্ছে। সঙ্গে এই প্রশ্নও তুলছে, জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টিতে রানার খেলাটা কতটা যৌক্তিক। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত। তাই টি-টোয়েন্টিত...
ক্রিকেট•৪ মাস আগে
রানার ৪ তবুও জিম্বাবুয়ের বড় সংগ্রহ
রানার ৪ তবুও জিম্বাবুয়ের বড় সংগ্রহ
শুরুর ১০ ওভারেই ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে আর ফিরতে পারেনি সফরকারীরা। পরের ১০ ওভারে আরও ৮০ রান খরচ করে বাংলাদেশ। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে নাহিদ রানার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৪ উইকেট নেওয়া পারফরম সত্ত্বেও ৬ উইকেটে ১৭০ রানের পুঁজি পড়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়েতে এবার হারের বৃত্তেই বন্দি ছিল বাংলাদেশ। টেস্ট ম্যাচ হারের পর ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরেছিল মেহেদী হাসান মিরাজের দল। শেষ ওয়ানডেতে জিতে বাংলাদেশ টানা হারের ব্যর্থতায় যতি টানে। এবার জিম্বাবুয়ে থেকে খালি হাতে না ফেরার সংকল্প। ট...
ক্রিকেট•৪ মাস আগে
আর কত কম রান চাই বাংলাদেশের
আর কত কম রান চাই বাংলাদেশের
ওয়ানডেতে ১৪২ রানের লক্ষ্য কি কঠিন? আর কত কম রান হলে জেতা সম্ভব? বাংলাদেশ দলের ব্যাটাররা সেই উত্তর দিতে পারেন। তবে পেসার নাহিদ রানার কথায় মনে হচ্ছে ব্যাটারদের জন্য লক্ষ্যটা আরও কম হলে ভালো হতো। জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ওয়ানডেতে সেরা পারফরমার হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাহিদ রানা। সেখানে এক প্রশ্নের জবাবে নবম উইকেটে জিম্বাবুয়ের ৬৩ রানের জুটি নিয়ে আক্ষেপ শোনা গেল তার কণ্ঠে, ‘ওরা শেষদিকে একটা পার্টনারশিপ করেছিল। মনে হচ্ছে আমি যদি ওই জুটিটা ভাঙ্গতে পারতাম তাহলে আজকের ম্যাচের ফলটা ভিন্ন বা আরও কিছু রা...
ক্রিকেট•৫ মাস আগে