Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজ খেলা হচ্ছে না নাহিদ রানার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৯:০৪
অস্ট্রেলিয়া সিরিজ খেলা হচ্ছে না নাহিদ রানার

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের পাঁচ ক্রিকেটারের সর্বশেষ চোট পরিস্থিতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবচেয়ে বড় ধাক্কা পুরো সিরিজ থেকে নাহিদ রানার ছিটকে পড়া।

বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই ম্যাচ চলাকালে বাঁ পাজরের পেশিতে চোট পান নাহিদ। পরবর্তী স্ক্যানে তার গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে। এই চোট সেরে উঠতে টিস্যু হিলিংয়ে প্রায় চার সপ্তাহ লাগবে। এরপর আরও দুই থেকে চার সপ্তাহ ধাপে ধাপে বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে হবে। সব মিলিয়ে তার সুস্থ হয়ে মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।

অন্যদিকে, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি খবর আছে। ১৪ জুলাই তিনি গ্রেড-১ বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। আগামী ২৯ জুলাই থেকে বোলিং শুরু করার কথা রয়েছে তার। ১২ আগস্টের দিকে হবে ফিটনেস পরীক্ষা। ফলে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলা কঠিন হলেও, মেডিকেল ছাড়পত্র পেলে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে।

ব্যাটার লিটন কুমার দাসও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বাঁ পায়ের কাফ মাংসপেশির চোটের চিকিৎসার অংশ হিসেবে সিঙ্গাপুরে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তিনি সম্প্রতি চিকিৎসা নিয়েছেন। ২৮ জুলাই থেকে তার দৌড় ও ফিটনেস কার্যক্রম শুরু হবে। ১৩ আগস্টের দিকে ফিটনেস মূল্যায়ন শেষে সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় আসতে পারেন লিটন।

এদিকে, পেসার তানজিম হাসান সাকিবের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। সর্বশেষ স্ক্যান ও বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, তাকে আরও আট থেকে দশ সপ্তাহ পুনর্বাসন চালিয়ে যেতে হবে। এরপর আবার স্ক্যান করা হবে। তার হাড়ের চোট কতটা সেরেছে, তার ওপরই নির্ভর করবে মাঠে ফেরা। বর্তমানে বছরের শেষ দিকে তার ফেরার সম্ভাবনা দেখছে বিসিবি।

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন। প্রতিদিন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। জুলাইয়ের শেষ দিকে তার ফিটনেস পরীক্ষা হবে। পরিকল্পনা অনুযায়ী বোলিং ওয়ার্কলোড সম্পন্ন করতে পারলে ১৮ আগস্ট ২০২৬-এর পর তিনি পুরোপুরি ফিট হবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটে কিছুটা চিন্তায় থাকলেও, দ্বিতীয় টেস্টের আগে শরিফুল ইসলাম ও লিটন কুমার দাসকে ফিরে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

 

নাহিদ রানাবাংলাদেশ ক্রিকেটঅস্ট্রেলিয়া সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে