অস্ট্রেলিয়ার
বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের
পাঁচ ক্রিকেটারের সর্বশেষ চোট পরিস্থিতি জানিয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবচেয়ে বড়
ধাক্কা পুরো সিরিজ থেকে নাহিদ রানার ছিটকে পড়া।
বিসিবির
মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, গত
১৭ জুলাই ম্যাচ চলাকালে বাঁ পাজরের পেশিতে চোট পান নাহিদ।
পরবর্তী স্ক্যানে তার গ্রেড-২
সাইড স্ট্রেইন ধরা পড়ে। এই
চোট সেরে উঠতে টিস্যু
হিলিংয়ে প্রায় চার সপ্তাহ লাগবে।
এরপর আরও দুই থেকে
চার সপ্তাহ ধাপে ধাপে বোলিংয়ের
ওয়ার্কলোড বাড়াতে হবে। সব মিলিয়ে...