Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সেরা বোলারকে ছাড়াই যাবে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:১০
সেরা বোলারকে ছাড়াই যাবে অস্ট্রেলিয়া

গ্রাফিকস: আগামীর সময়

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার স্বপ্নটা আপাতত অধরাই থেকে গেল নাহিদ রানার। বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ গতির ফাস্ট বোলার ইনজুরির কারণে ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। অথচ আগামী ১২ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু বাংলাদেশের এই সিরিজই হতে পারত তার স্বপ্নের সিরিজ।

অস্ট্রেলিয়ার উইকেট সবসময় ফাস্ট বোলার সহায়ক, সেখানে গতির সঙ্গে থাকে বাউন্সও। নিজের বোলিংয়ের প্রধান দুই অস্ত্র কাজে লাগাতে পারতেন নাহিদ। অজি ব্যাটারদের ভালোভাবে চ্যালেঞ্জ জানাতে পারত তার ফাস্ট বোলিং। অথচ এই অস্ত্রকে ছাড়াই গুরুত্বপূর্ণ এই সফরে যেতে হচ্ছে বাংলাদেশকে।

শনিবার ক্রিকেটারদের ইনজুরির সর্বশেষ পরিস্থিতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবচেয়ে বড় ধাক্কা এসেছে নাহিদ রানার খবরে। গত ১৭ জুলাই জিম্বাবুয়ে সফরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় বাঁ পাশের পাঁজরের পেশিতে (সাইড স্ট্রেইন) চোট পেয়েছিলেন তিনি। স্ক্যানে ধরা পড়েছে গ্রেড-২ সাইড স্ট্রেইন। এ ধরনের চোট সারতে টিস্যু হিলিংয়ে প্রায় চার সপ্তাহ লাগবে। এরপর ধাপে ধাপে দুই থেকে চার সপ্তাহ বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে হবে। সব মিলিয়ে মাঠে ফিরতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। ফলে অস্ট্রেলিয়া সফরে তার খেলার কোনো সম্ভাবনাই থাকছে না।

নাহিদের অন্তর্ভুক্তির পর থেকে ভয়ংকর হয়ে উঠেছিল বাংলাদেশের পেস অ্যাটাক। মাত্র ১২ টেস্ট খেলে নিয়েছেন ৩৮ উইকেট। দেশের মাটিতে ৬ টেস্টে ২৩ উইকেটের পাশাপাশি বিদেশেও তার সাফল্য কম নয়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ— সব মিলিয়ে বিদেশের মাটিতে নিয়েছেন ১৫ উইকেট। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তার গতিতে হুড়মুড় করে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং।

২০২৪ সালে মাত্র ছয় টেস্টে নিয়েছিলেন ২০ উইকেট। ২০২৫ সালে চার টেস্টে তার শিকার ছিল ৭ উইকেট। আর এই বছরে মাত্র দুই টেস্টেই তুলে নিয়েছেন ১১ উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ৩২ উইকেট নিয়ে তিনি হয়েছে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তার ওপরে আছেন তাসকিন আহমেদ (৩৯) ও হাসান মাহমুদ (৩৩)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সিরিজে নাহিদ ছিটকে যাওয়ায় আক্ষেপ করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার কথা অনুযায়ী নাহিদকে প্রস্তুত করতেই খেলানো হয়েছিল জিম্বাবুয়েতে, ‘নাহিদ রানার ইনজুরি পুরোপুরি দুর্ঘটনা। আসলে একটা সিরিজের আগে একজন ক্রিকেটারকে পর্যাপ্ত প্রস্তুত হতে হয়। সেজন্য যথেষ্ট বোলিং করতে হতো নাহিদকে। সেটি অতিরিক্ত না, আবার কমও না। ব্যাপারটা এমন হয়েছে যে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ফিট করে তুলতেই তাকে জিম্বাবুয়েতে খেলানো হয়েছিল। সেদিক থেকে তার এই ইনজুরিতে পড়া একটা দুর্ঘটনা।’

শুধু নাহিদই নন, প্রথম টেস্টে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১৪ জুলাই পড়েছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। পুনর্বাসন ভালোভাবে এগোলেও ২৯ জুলাইয়ের আগে বোলিং শুরু করতে পারবেন না তিনি। তাই দলের সঙ্গে গেলেও ১৩ আগস্ট থেকে শুরু প্রথম টেস্টে এই বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা নেই। সবকিছু ঠিক থাকলে ২২ আগস্ট থেকে দ্বিতীয় টেস্টে তিনি ফিরতে পারেন।

একই অবস্থা লিটন কুমার দাসের। বাঁ পায়ের কাফ মাংসপেশির চোটের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিশেষজ্ঞের চিকিৎসা নিয়েছেন তিনি। ২৮ জুলাই থেকে দৌড় ও ফিটনেস কার্যক্রম শুরু করবেন। ১৩ আগস্টের ফিটনেস পরীক্ষা উতরাতে পারলে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় আসতে পারেন।

এদিকে দীর্ঘদিন ধরে পুনর্বাসনে থাকা এবাদত হোসেনও নেই এই সফরে। প্রথম সন্তানের জন্ম উপলক্ষে ইতালিতে স্ত্রীর পাশে আছেন তিনি। ফলে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে বাংলাদেশের পেস আক্রমণ অনেকটাই সাদামাটা। ব্যাটিংয়েও লিটনের অনুপস্থিতি প্রথম টেস্টে বড় শূন্যতা তৈরি করবে।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে সাফল্য, তার অন্যতম ভিত্তি ছিল শক্তিশালী পেস আক্রমণ। কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগে সেই ছবিটাই বদলে গেছে। তাই তাসকিন আহমেদকে ঘিরেই গড়ে উঠবে বাংলাদেশের পেস আক্রমণ। সঙ্গে থাকবেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাই অভিজ্ঞ তাসকিনের কাঁধেই দায়িত্ব বেশি।

নাহিদ রানাইনজুরিটেস্টবাংলাদেশ ক্রিকেট দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়