কিশোর গ্যাংয়ে যোগদান থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা
আজ সমাজের সবচেয়ে বড় তাগিদ। পারিবারিক অবহেলা, মাদকের ছোবল, খারাপ সঙ্গ আর প্রযুক্তির
অপব্যবহারে অনেক কিশোর পথ হারালেও সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের আবার সুপথে ফেরানো
সম্ভব।
এই সংকট নিরসনে মূল চাবিকাঠি
হলো পারিবারিক সচেতনতা ও অভিভাবকদের নিবিড় নজরদারি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ
ক্রীড়া, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়িয়ে তাদের বিকাশ সহজ করতে হবে। আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর আইনি কঠোরতার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের জন্...