Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মহেশপুর সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২১:৫৩
মহেশপুর সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় আনসার-ভিডিপি সদস্য ও গ্রামবাসীদের নিয়ে যৌথ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সম্প্রতি কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল জিরো পয়েন্টসহ সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিজিবির এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

স্থানীয় সূত্র বলছে, সামন্তা বিজিবি ক্যাম্পের সুবেদার শরিফের নেতৃত্বে বিজিবির একটি দল নিয়মিত সীমান্ত টহল পরিচালনা করছে। টহল কার্যক্রম আরও কার্যকর করতে আনসার-ভিডিপি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের সম্পৃক্ত করা হয়েছে। পাকরাইলের পাশাপাশি চাঁদরতনপুর, কচুয়ারপোতা, বেলেয়াটি এবং জীবননগর পাড়া জিরো পয়েন্টেও বাড়ানো হয়েছে নজরদারি।

সরেজমিনে দেখা গেছে, গভীর রাত পর্যন্ত সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা দলবদ্ধভাবে টহল দিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্ত অতিক্রমের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

সামন্তা বিজিবি ক্যাম্প সূত্র বলছে, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয়দের সম্পৃক্ত করে পরিচালিত এই যৌথ উদ্যোগ সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজিবি সূত্র আরও বলছে, বর্তমান পরিস্থিতিতে পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপতৎপরতা মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


মহেশপুর সীমান্তনজরদারিপুশ-ইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আরব আমিরাতের সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

    আরব আমিরাতের সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া