Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মার্কিন সেনাদের নজরদারিতে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২২:২৭
শেয়ার করুন:
মার্কিন সেনাদের নজরদারিতে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান

ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা, কর্মী ও ঠিকাদারদের অবস্থান শনাক্ত করতে মোবাইল নেটওয়ার্কে সাইবার অনুপ্রবেশ চালিয়েছে ইরান। রোমিং সিস্টেম ও টেলিযোগাযোগ নেটওয়ার্কের নিরাপত্তাগত দুর্বলতা কাজে লাগিয়ে এ নজরদারি পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, মোবাইল নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী গবেষণা উদ্যোগ ‘মোবাইল সার্ভেইল্যান্স মনিটর’-এর টেলিকম তথ্য এবং বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি প্রকাশ্যে আসার পর মার্কিন আইনপ্রণেতারা উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, মোবাইল রোমিং ব্যবস্থার দুর্বলতা ও স্মার্টফোনের বিজ্ঞাপন প্রযুক্তির (অ্যাড টেক) ফাঁকফোকর ব্যবহার করে সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে, যা তাদের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে।

উপসাগরীয় অঞ্চলের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, ইরান বা তাদের মিত্ররা স্থানীয় ও আন্তর্জাতিক মোবাইল অপারেটরদের মধ্যে থাকা রোমিং চুক্তির অপব্যবহার করে মার্কিন কর্মীদের অবস্থান অনুসরণ করছে।

এ ছাড়া এক মার্কিন কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ফোন ট্র্যাক করতে ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো বাণিজ্যিক বিজ্ঞাপনভিত্তিক ডেটাবেস বা অ্যাড টেক ব্যবহার করেছে।

হ্যাকিং-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক গ্যারি মিলার। তার ভাষ্য, ইরানের হাতে তাৎক্ষণিক ও ধারাবাহিকভাবে ব্যক্তির অবস্থান শনাক্ত করার সক্ষমতা রয়েছে।

তিনি বললেন, ‘মার্কিন ব্যবহারকারীদের নজরদারিতে ইরান যদি এসএস৭ (টেলিকম নেটওয়ার্কের এমন একটি প্রোটোকল, যার দুর্বলতা কাজে লাগিয়ে অবস্থান ট্র্যাক করা যায়) অথবা মোবাইল নেটওয়ার্কে প্রবেশাধিকার ব্যবহার না করে থাকে, তবে সেটি আমার কাছে অত্যন্ত বিস্ময়কর হবে।’

মোবাইল নেটওয়ার্কহ্যাকনজরদারিইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩