ঘরে-বাইরে, কর্মস্থলে কিংবা পথে, কোথাও যেন নিরাপদ নয় নারী ও শিশুরা। ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, অপহরণ থেকে শুরু করে নানা ধরনের সহিংসতার শিকার হতে হচ্ছে তাদের। বাংলাদেশ মহিলা পরিষদের এক মাসের পরিসংখ্যানেই উঠে এসেছে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার উদ্বেগজনক চিত্র। চলতি বছরের অক্টোবর মাসে দেশে ২৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। আর বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪২ জন নারী ও কন্যাশিশু।আজ রবিবার বাংলাদেশ মহি...