ইতালির জলঘেরা ভেনিস শহরের লিদোতে ভাসল লাল-সবুজের আবহ।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস (অরিজোন্তি) প্রতিযোগিতা বিভাগে শোনা
গেল বাংলাদেশের জয়গান। রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা
৬টা ১৫ মিনিট) পালাৎসো দেল সিনেমা ভবনের সালা দারসেনা থিয়েটারে রুবাইয়াত হোসেন পরিচালিত
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ভেনিসে প্রদর্শিত প্রথম বাংলাদেশি
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার চার অভিনেত্রী আজমেরী
হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল,...