Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস উৎসবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:০৭
ভেনিস উৎসবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় জাইনীন চৌধুরী করিম ও আজমেরী হক বাঁধন। ছবি: খনা টকিজ

বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি সুখবর। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো রুবাইয়াত হোসেন পরিচালিত চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অরিজোন্তি (হরাইজন্স) প্রতিযোগিতা বিভাগে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ভেনিস চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম নির্বাচিত হলো বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গতকাল বৃহস্পতিবার আয়োজকরা এই ঘোষণা দিয়েছে।

ইতালির ভেনিসে আগামী ২ সেপ্টেম্বর এবারের আসরের পর্দা উঠবে। উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রতিনিধিদলে থাকবেন পরিচালক রুবাইয়াত হোসেন এবং অভিনয়শিল্পী জাইনীন চৌধুরী করিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন ও দামীর খান।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগ চলচ্চিত্রের নতুন ভাষা, উদীয়মান ধারা ও নির্মাণের উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরার জন্য বিশেষভাবে পরিচিত।

অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের সিনেমা ছাড়াও রয়েছে ভারতের অনুপর্ণা রয় পরিচালিত ‘লাভারস ইন দ্য ব্লু নাইট’, থাইল্যান্ডের ফুট্টিফং আরুনফেং পরিচালিত ‘দ্য বার্নিং জায়ান্টস’, ইরানের মোহসেন ঘারাই পরিচালিত ‘ফলিং হাউস’, চীনের মিশেল জু পরিচালিত ‘বিগ লিটল থিংস’, গ্রিসের জ্যাকলিন লেন্টসু পরিচালিত ‘অ্যা ডে ইন দ্য লাইফ অব জো: চ্যাপ্টার ফেইড্রা’, জার্মানির ইয়ানিস লেন্স পরিচালিত ‘ওয়েসিস’, যুক্তরাষ্ট্রের রবার্ট গ্রিনের ‘টু মাচ সুগার’, চেকোস্লাভিয়ার ইয়েলেনা মাকসিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’।

২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ এতে নির্বাচিত হয়। এটি ছিল ভেনিস উৎসবে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি প্রযোজনা করে খনা টকিজ। এ প্রতিষ্ঠান ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর বাংলাদেশি সহপ্রযোজক। ফ্রান্সের ল্য ফিল্মস দেলাপে-মিদি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মূল প্রযোজক। চলচ্চিত্রটির আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক।

ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটির গল্পে জাইনীন নামের এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে আসে। প্রস্তুতি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক অস্বস্তিকর ও রহস্যময় জগতে সে ধীরে ধীরে জড়িয়ে পড়ে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। পার্শ্বচরিত্রে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

গত বছরের মাঝামাঝি ঢাকায় মোট ২৬ দিনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। ফ্রান্সের প্যারিস ও পর্তুগালের লিসবনে এর পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছে। বর্তমানে রুবাইয়াত হোসেন প্যারিসে চলচ্চিত্রটির চূড়ান্ত শব্দ মিশ্রণের কাজ করছেন। তার পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আদনান ইমতিয়াজ আহমেদ, ফ্রান্সের ফ্রঁসোয়া দার্তেমার, পর্তুগালের পেদ্রু বোরজেস, নরওয়ের ইংরিড লিল হটগুন এবং জার্মানির আনা কাচকো। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা ও গোল্ডেন বিয়ার বিজয়ী লিওনোর টেলেস।

প্রকল্পটি কাউন্সিল অব ইউরোপের ইউরিমাজ; ফ্রান্সের সিএনসি ও সিনেমা দু মন্দ; পর্তুগালের ইনস্টিটুতো দু সিনেমা এ দু অডিওভিজুয়াল; ইতালির ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড; নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে সহায়তা পেয়েছে। সিনেমাটি ইএভিই প্রডিউচার্স ওয়ার্কশপ, বার্লিনালে কো-প্রোডাকশন মার্কেট এবং লে আর্ক ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক-ইন-প্রোগ্রেস বিভাগে অংশ নিয়েছে।

রুবাইয়াত হোসেনের আগের তিনটি সিনেমা হলো ‘মেহেরজান’ (২০১১), ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫), ‘মেড ইন বাংলাদেশ’ (২০১৯)।

ভেনিসের মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২০ সিনেমা

  •  ইঙ্ক (ড্যানি বয়েল, যুক্তরাজ্য)
  •  বাকিং ফাস্টার্ড (ভেরনার হারজগ, জার্মানি)
  •  লুক ব্যাক (হিরোকাজু কোরে-এদা, জাপান)
  •  অ্যা গুড লিটল সোলজার (স্তেফান ব্রিজে, ফ্রান্স)
  •  ওয়াইল্ড হর্স নাইন (মার্টিন ম্যাকডোনা, যুক্তরাজ্য)
  •  ইট উইল হ্যাপেন টুনাইট (নান্নি মোরেত্তি, ইতালি)
  •  পসিবল লাভ (লি চ্যাং-ডং, দক্ষিণ কোরিয়া)
  •  বাঙ্কার (ফ্লোরিয়ান জেলার, ফ্রান্স)
  •  অ্যা বিট অব লাইট (আলি আসগারি, ইরান)
  •  কোম্পানি (ক্যাসি অ্যাফ্লেক, যুক্তরাষ্ট্র)
  •  রিটার্ন টু বুয়েনস আইরেস (মার্কো বেকিস, চিলি-ইতািল)
  •  দ্য ফায়ার ক্যারি ইনসাইড ইউ (এদোয়ার্দো দে অ্যাঞ্জেলিস, ইতালি)
  •  ওম্যান আননোন (মে এল-তুখি, ডেনমার্ক-মিসর)
  •  অ্যা প্লেস টু হিল (সেদ্রিক কান, ফ্রান্স)
  •  ডাউ (ইলিয়া খ্রঝানোভস্কি, রাশিয়া)
  •  মিস্টার নেলসন, ডিড ইউ কিল পিপল? (শিনিয়া সুকামোতো, জাপান)
  •  অ্যা লিটল বিফোর মিডনাইট (নিকোলা পারিজার, ফ্রান্স)
  •  প্রাইমটাইম (ল্যান্স ওপেনহাইম, যুক্তরাষ্ট্র)
  •  দ্য ইকো চেম্বার (আন্দ্রেয়া পাল্লাওরো, ইতালি)
  •  দ্য স্পাইরাল (পাওলো স্ত্রিপোল্লি, ইতালি)
বিশ্বমঞ্চবাংলাদেশভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদ্য ডিফিকাল্ট ব্রাইড
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    ২৪ জুলাই ২০২৬, ০০:০৬

    আয়কর আইনের ১৪৭ ধারা উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    আয়কর আইনের ১৪৭ ধারা উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    ২৪ জুলাই ২০২৬, ০০:১৮

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    ২৪ জুলাই ২০২৬, ০০:৩৫

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    ২৪ জুলাই ২০২৬, ০১:৪২

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ২৪ জুলাই ২০২৬, ০১:১২

    অদম্য তরুণ ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক

    অদম্য তরুণ ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক

    ২৪ জুলাই ২০২৬, ০১:৫২

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    ২৪ জুলাই ২০২৬, ০২:০০

    চোখের বদলে চোখ নেবে ইরান, যুক্তরাষ্ট্র চায় মাথা

    চোখের বদলে চোখ নেবে ইরান, যুক্তরাষ্ট্র চায় মাথা

    ২৪ জুলাই ২০২৬, ০২:২৮

    শুক্রবার উল্টো রথযাত্রা, উদ্বোধক দক্ষিণ সিটির প্রশাসক

    শুক্রবার উল্টো রথযাত্রা, উদ্বোধক দক্ষিণ সিটির প্রশাসক

    ২৪ জুলাই ২০২৬, ০০:৩০

    সাউথইস্ট ব্যাংকের ইজিএম এবং এজিএম অনুষ্ঠিত

    সাউথইস্ট ব্যাংকের ইজিএম এবং এজিএম অনুষ্ঠিত

    ২৪ জুলাই ২০২৬, ০১:৪৯

    হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

    হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

    ২৪ জুলাই ২০২৬, ০১:৪৪

    মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

    মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২১

    ইরানে আরও বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের

    ইরানে আরও বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের

    ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৯

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২২

    আবেদন হারিয়েছে কমনওয়েলথ গেমস

    আবেদন হারিয়েছে কমনওয়েলথ গেমস

    ২৪ জুলাই ২০২৬, ০৩:০৭

    advertiseadvertise