Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দেখানো হবে আটবার

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দেখানো হবে আটবার

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের দৃশ্যে সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। ছবি: খনা টকিজ

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের পর্দা উঠছে আজ। ইতালির ভেনিস শহরের লিদোতে এ আয়োজন ভরে উঠবে তারায় আলোয়। এবারের আসর বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বিশেষ, কারণ অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মাধ্যমে ভেনিস উৎসবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছে এটি।

উৎসবে ১ ঘণ্টা ২৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি মোট আটবার দেখানো হবে। ৫ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) উৎসবের মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এরপর রাত ১০টায় সালা ভলপি থিয়েটারে থাকছে এর আরেকটি প্রদর্শনী। এগুলো দেখতে পারবেন শুধু ব্যাজধারীরা। বাকি ছয়টি প্রদর্শনী ব্যাজধারীদের পাশাপাশি সাধারণ দর্শক টিকিট সংগ্রহ করে দেখার সুযোগ পাবেন।

৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) সালা দারসেনা থিয়েটারে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে অ্যাস্ট্রা-২ থিয়েটারে এবং ৫টায় অ্যাস্ট্রা-১ থিয়েটারে সিনেমাটির আরও দুটি প্রদর্শনী হবে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের গল্প ঢাকার ঐতিহ্যবাহী একটি বিউটি পারলারকে কেন্দ্র করে। পরিবারের পক্ষ থেকে একের পর এক সাজসজ্জা ও পরিবর্তনের আয়োজনে বিরক্ত হয়ে ওঠে এক হবু কনে। একসময় তার শরীরেই যেন প্রতিরোধের জন্ম নেয়। এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগ চলচ্চিত্রের নতুন ভাষা, উদীয়মান ধারা ও নির্মাণের উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরার জন্য বিশেষভাবে পরিচিত। এবারের আসরে অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে বিচারকদের প্রধান ফরাসি পরিচালক ও অভিনেত্রী ভ্যালেরি দোঁজেলি। তার নেতৃত্বে বিচারক থাকবেন আমেরিকান পরিবেশক পিটার বেকার, হংকং-আমেরিকান পরিচালক এলিজাবেথ লো, মেক্সিকান পরিচালক দাভিদ পাবলোস, ইতালিয়ান অভিনেত্রী বারবারা রঙ্কি।

মূল প্রতিযোগিতা বিভাগ

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েলের ‘ইঙ্ক’। আমেরিকান মিডিয়া মোগল রুপার্ট মারডকের ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান অধিগ্রহণকে কেন্দ্র করে এর গল্প। মূল প্রতিযোগিতা বিভাগে ‘ইঙ্ক’সহ রয়েছে ২১টি সিনেমা। এর মধ্যে রয়েছে ভেরনার হারজগের ‘বাকিং ফাস্টার্ড’, হিরোকাজু কোরে-এদা পরিচালিত ‘লুক ব্যাক’, নান্নি মোরেত্তির ‘ইট উইল হ্যাপেন টুনাইট’, স্তেফান ব্রিজে পরিচালিত ‘অ্যা গুড লিটল সোলজার’, মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’, দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-ডং পরিচালিত ‘পসিবল লাভ’, ফ্লোরিয়ান জেলারের ‘বাঙ্কার’, আলি আসগরির ‘অ্যা বিট অব লাইট’, ক্যাসি অ্যাফ্লেকের ‘কোম্পানি’, মার্কো বেকিসের ‘রিটার্ন টু বুয়েনস আইরেস’, এদোয়ার্দো দে অ্যাঞ্জেলিসের ‘দ্য ফায়ার ক্যারি ইনসাইড ইউ’, মে এল-তুখির ‘ওম্যান আননোন’, সেদ্রিক কানের ‘অ্যা প্লেস টু হিল’, ইলিয়া খ্রঝানোভস্কির ‘ডাউ’, শিনিয়া সুকামোতোর ‘মিস্টার নেলসন, ডিড ইউ কিল পিপল?’, নিকোলা পারিজার পরিচালিত ‘অ্যা লিটল বিফোর মিডনাইট’, ল্যান্স ওপেনহাইমের ‘প্রাইমটাইম’, আন্দ্রেয়া পাল্লাওরোর ‘দ্য ইকো চেম্বার’, পাওলো স্ত্রিপোল্লির ‘দ্য স্পাইরাল’ এবং গাজা নিয়ে প্রামাণ্যচিত্র ‘নাজা’।

মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান আমেরিকান অভিনেত্রী-নির্মাতা ম্যাগি জিলেনহাল। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করবেন হংকংয়ের পরিচালক জনি টো, তিউনিশিয়ান পরিচালক কাওথার বেন হানিয়া, আফগান চলচ্চিত্রকার শাহারবানু সাদাত, ফরাসি পরিচালক হাভিয়ের জিয়ানোলি, ব্রিটিশ সংগীত পরিচালক ড্যানিয়েল ব্লুমবার্গ এবং ইতালিয়ান-আমেরিকান অধ্যাপক ফ্রান্সেসকো কাসেত্তি।

আজীবন সম্মাননা

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্রান্দেতে উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান অভিনেতা-নির্মাতা জর্জ ক্লুনির হাতে আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণসিংহ পুরস্কার তুলে দেবেন অস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্ন।

আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণসিংহ পুরস্কার পাবেন আমেরিকান অভিনেত্রী এলেন বার্সটিন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী ও সমাপনী আয়োজন সঞ্চালনা করবেন অভিনেত্রী-পরিচালক গ্রেটা স্কারানো ও অভিনেতা নিকোলাস মাউপাস।

দ্য ডিফিকাল্ট ব্রাইডসুনেরাহ বিনতে কামালআজমেরী হক বাঁধনভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise