সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার জোটের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন দুটি শনাক্ত করে ধ্বংস করেছে।আলাদা আরেক বিবৃতিতে সৌদি জোট জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। শহরটিতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ শনিবার বলেছেন, তাদের সামরিক অভিযানকে তারা ‘বড় ধরন...