Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সুদানে ড্রোন হামলায় নিহত ১৪, অধিকাংশই নারী

আরব নিউজ
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৫৯
সুদানে ড্রোন হামলায় নিহত ১৪, অধিকাংশই নারী

সংগৃহীত ছবি

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের সীমান্ত শহর আল-তিনায় ড্রোন হামলায় নিহত হয়েছেন ১৪ জন, যাদের অধিকাংশই নারী। হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করেছেন স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, সোমবার আল-তিনা বাজারে খাবার ও চা বিক্রি করা নারীদের একটি জমায়েত লক্ষ্য করে চালানো হয় এ হামলা। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘মৃতদের দাফন করতে গিয়ে স্থানীয়রা বিস্ফোরণস্থলে ১৪টি মরদেহ পেয়েছেন। তাদের অধিকাংশই নারী।’

যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে এএফপির সঙ্গে যোগাযোগ করেন তিনি।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুদানের এক সরকারি কর্মকর্তাও। তিনি জানান, হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ চলছে।

আল তিনা শহরটি চাদের সীমান্তঘেঁষা উত্তর দারফুর অঞ্চলে অবস্থিত। চলতি বছর এলাকাটি বারবার আরএসএফের হামলার মুখে পড়েছে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ অনুযায়ী, শহরটিতে দুর্ভিক্ষের ঝুঁকি অত্যন্ত বেশি। সহিংসতার কারণে হাজারো মানুষ ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে চাদে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান যুদ্ধে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ। বেসামরিক স্থাপনা, বিশেষ করে বাজারে হামলার ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে। হতাহতের নির্ভুল সংখ্যা নির্ধারণ কঠিন হলেও মানবিক সহায়তা সংস্থাগুলোর ধারণা, এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন দুই লাখের বেশি মানুষ।

গত বছর আরএসএফ দারফুর অঞ্চলের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় এখনো সেনাবাহিনীর পক্ষে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান রয়েছে।

যুদ্ধের নতুন বাস্তবতায় ড্রোন হামলা বড় কৌশল হিসেবে উঠে এসেছে। উভয় পক্ষই সামনের সারিতে সেনা মোতায়েন কমিয়ে ড্রোন ব্যবহার করে চালাচ্ছে দূরবর্তী হামলা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ড্রোন হামলায় নিহত হয়েছেন ৮৮০ জন বেসামরিক মানুষ।

চার বছরে গড়ানো এই যুদ্ধকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুধু উত্তর দারফুরেই বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ। এর মধ্যে কয়েক লাখ মানুষ রয়েছেন চরম খাদ্য সংকটে।

 

সুদানড্রোন হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!