ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন সেলিম বারকাত। তিনি আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক সেবা খাতের অভিজ্ঞ নির্বাহী। আজ মঙ্গলবার ডিএসইর ১১২৭তম বোর্ড সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্যাংকিং ও আর্থিক খাতে তার প্রায় চার দশকের কর্ম-অভিজ্ঞতা রয়েছে। এ সময়ে তিনি নেতৃত্ব, বৈশ্বিক ঋণ ও কাউন্টারপার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এ...