Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ব্যবসা ও লভ্যাংশে হতাশা

  • প্রথম প্রান্তিক
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩
শেয়ার করুন:
ব্যবসা ও লভ্যাংশে হতাশা

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭৬টি কোম্পানির ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক ফলাফলে বিনিয়োগকারীদের জন্য চরম হতাশার চিত্র উঠে এসেছে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯টি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। এর বিপরীতে মুনাফা বেড়েছে ৩৫টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পর্যালোচনাধীন কোম্পানিগুলোর মধ্যে ৫১ দশমিক ৩২ শতাংশের ইপিএস কমেছে এবং বেড়েছে ৪৬ দশমিক ৫ শতাংশের। বাকি ২ দশমিক ৬৩ শতাংশের ইপিএসে কোনো পরিবর্তন হয়নি। আলোচ্য প্রান্তিকে সাতটি কোম্পানি মুনাফার ধারা থেকে ছিটকে লোকসানে পড়েছে। কোম্পানিগুলো হলো— সিভিও পেট্রোকেমিক্যাল, খুলনা পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং, ফার কেমিক্যাল ও এসিআই। অন্যদিকে, আগের বছর লোকসানে থাকলেও চলতি প্রান্তিকে মুনাফায় ফিরেছে জেএমআই সিরিঞ্জ, পেনিনসুলা চিটাগাং ও রহিমা ফুড।

যেসব কোম্পানি দুই অর্থবছরের প্রথম প্রান্তিকেই মুনাফায় ছিল, সেগুলোর মধ্যে ২৬টির ইপিএস বেড়েছে এবং কমেছে ২২টির। এ ছাড়া ছয়টি কোম্পানির লোকসানের পরিমাণ আগের তুলনায় কমলেও ১০টির লোকসান আরও বেড়েছে। লোকসান কমানো কোম্পানিগুলো হলো— সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, সাফকো স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ও সিলভা ফার্মা।

ইপিএসের শতকরা পরিবর্তনের হিসাবে, দুই প্রান্তিকেই মুনাফায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সোনারগাঁও টেক্সটাইলের। কোম্পানিটির ইপিএস ০.০০৫ টাকা থেকে বেড়ে ০.৩৩ টাকা হয়েছে, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ৬ হাজার ৫০০ শতাংশ। এর বিপরীতে সবচেয়ে বেশি পতন হয়েছে এসিআই ফরমুলেশনসের। তাদের ইপিএস ১ টাকা ৮৫ পয়সা থেকে ৮৮ দশমিক ১১ শতাংশ কমে মাত্র ২২ পয়সায় দাঁড়িয়েছে।

ব্যবসায়িক পারফরম্যান্সের পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের ঘোষিত লভ্যাংশেও বিনিয়োগকারীদের হতাশ করেছে বেশ কিছু কোম্পানি। চারটি কোম্পানি নগদ লভ্যাংশ দিলেও এর মধ্যে তিনটির হার একেবারেই নামমাত্র। বিস্ময়করভাবে, লোকসানে থেকেও বিডি থাই ফুড ও একমি পেস্টিসাইডস নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, এমবি ফার্মা শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ১ টাকা) ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে তাদের ইপিএস ছিল ১ টাকা ৬ পয়সা এবং এনএভিপিএস ১৩ টাকা ৫৩ পয়সা। বিডি থাই ফুডের শেয়ারপ্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হওয়া সত্ত্বেও ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ১ পয়সা) ঘোষণা করেছে। ইন্দো-বাংলা ফার্মার ইপিএস মাত্র ১ পয়সা হলেও তারা ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে, যাতে শেয়ারপ্রতি মিলবে দেড় পয়সা।

একমি পেস্টিসাইডস ০.০২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে ১০টি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন মাত্র ২ পয়সা অথচ তাদের শেয়ারপ্রতি লোকসান ৬৪ পয়সা। এদিকে শেয়ারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা লোকসানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়াম কোনো লভ্যাংশই দেয়নি। সামগ্রিকভাবে এসব কোম্পানির আর্থিক ফলাফল ও নামমাত্র লভ্যাংশ ঘোষণার দুর্বলতা শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা এবং বিনিয়োগকারীদের প্রত্যাশার মধ্যকার বিশাল ব্যবধানকেই স্পষ্ট করে তুলেছে।

শেয়ারবাজারঢাকা স্টক এক্সচেঞ্জডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ