বাজার মূলধন কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে বাজার মূলধন কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।
বাজার মূলধনের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৪ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ১৯১ কোটি ৬১ লাখ টাকায়। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৩ হাজার ৬৩৪ কোটি ০২ লাখ টাকা বা শূন্য দশমিক ৫৪ শতাংশ কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে সামগ্রিক বাজার মূলধন কিছুটা কমলেও ইতিবাচক দিক ছিল লেনদেনের গতি বৃদ্ধি। টাকার অংকে লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৬৯৪ কোটি ৭১ লাখ টাকা বেড়ে ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকায় উন্নীত হয়েছে। প্রধান সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৪ পয়েন্টে পৌঁছানোর পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি ইঙ্গিত দেয় যে, বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও শেয়ার কেনার আগ্রহ কিছুটা বেড়েছিল। বিশেষ করে টেক্সটাইল, পাওয়ার এবং বিভিন্ন উৎপাদনমুখী খাতের কোম্পানির শেয়ারে ভালো লেনদেন ও দর বৃদ্ধি বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহের ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ টাকার তুলনায় ৬৯৪ কোটি ৭১ লাখ টাকা বেশি। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৪ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে উন্নীত হলেও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহটিতে মোট ৩৮০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে, যার মধ্যে ২০৭টির দর বেড়েছে, ১৩৫টির কমেছে এবং ৩৮টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দর ১৭ দশমিক ৩৭ শতাংশ কমে সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮ টাকায়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের দর ১১ দশমিক ৮৮ শতাংশ কমে ২০৯ টাকা ৯০ পয়সায় এবং তৃতীয় স্থানে থাকা গ্রীণ ডেল্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮ দশমিক ৮৯ শতাংশ কমে ৪ টাকা ১০ পয়সায় নেমে এসেছে। দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে জাহিন টেক্সটাইলের ৭ দশমিক ৮৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৬ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৭ দশমিক ৬৯ শতাংশ, সোনালী লাইফের ৬ দশমিক ৯৮ শতাংশ, পাওয়ার গ্রীডের ৬ দশমিক ৯২ শতাংশ, খান ব্রাদার্সের ৬ দশমিক ৪৬ শতাংশ এবং সুহৃদের ৬ দশমিক ১২ শতাংশ শেয়ার দর কমেছে।
অন্যদিকে, শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেট্রোস্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির দর ২৪ দশমিক ১০ শতাংশ বেড়ে সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের শেয়ার দর ২১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৫১ টাকা ৫০ পয়সায় এবং তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের দর ২০ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২৮ টাকায় উন্নীত হয়েছে। দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে আমান কটন ফাইবার্সের ২০ দশমিক ২৭ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১৯ দশমিক ৮৭৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৯ দশমিক ০২ শতাংশ, ডরিন পাওয়ারের ১৮ দশমিক ৫৮ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৭ দশমিক ১৭ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ১৬ দশমিক ৩৬ শতাংশ এবং ইনটেকের ১৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে অবস্থান করেছে শাহাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ০৫ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ২১১ কোটি ১০ লাখ টাকার (মোট লেনদেনের ৩ দশমিক ১৭ শতাংশ) এবং তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ১৭৬ কোটি ১৬ লাখ টাকার (২ দশমিক ৬৩ শতাংশ) শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মালেক স্পিনিং মিলসের ১৬৭ কোটি ৪৬ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১৬২ কোটি ৯১ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৪১ কোটি ৯৬ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৩৯ কোটি ১০ লাখ টাকা, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের ১২৬ কোটি ৯২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১২০ কোটি ৩৭ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১০৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



