টানা পতনের বৃত্তে শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্র জানিয়েছে, আজ সোমবার দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ২৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির। ডিএসইতে ৪১৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৬৩ কোটি ৯৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ১৯ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৯ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৬ টির দর বেড়েছে, কমেছে ৮৭ টির এবং ১৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের ১৪ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেদদেন হয়েছে। ১১ কোটি ৬৮ লাখ টাকার টাকার ইউনিট লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— এনভয় টেক্সটাইলস, ব্র্যাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, সাইহাম টেক্সটাইল মিলস, এম.এল. ডাইং এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।



