আর এক দিন পর
ঢাকায় বসবে সাফের আসর।
আট বছর পর এ
শহরে হতে যাচ্ছে দক্ষিণ
এশীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট। অথচ
এ নিয়ে ঢাকাবাসীর খুব
বেশি আগ্রহ দেখা যাচ্ছে না।
আগ্রহটা জন্মানোর কোনো রসদই যে
দৃশ্যমান নয়। আয়োজনের সবকিছুতেই
খামতি স্পষ্ট। প্রচার-প্রচারণা নেই বললেই চলে।
তাই ঢাকাকে এবার ফুটবলের শহর
বলা যাচ্ছে না।
বাংলাদেশ
চতুর্থবারের মতো স্বাগতিক এ
টুর্নামেন্টে। তবে বাংলাদেশকে ঠিক
আয়োজক বলা যাচ্ছে না।
আয়োজনের পুরো দায়িত্বই সাফ
নিজেদের নিয়ন্ত্রণের রেখেছে। মাঠ, গ্যালারি, প্রচার,
টিকিট স...