Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

গোলোৎসবে শুরু বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮
গোলোৎসবে শুরু বার্সেলোনার

জয়ের দুই নায়ক ইয়ামাল ও রাফিনিয়ার গোল উদযাপন

চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনার জন্য হতাশার এক টুর্নামেন্ট। লা লিগায় যে দাপটটা দেখা যায়, চ্যাম্পিয়নস লিগে সেখানে সঙ্গী হয় ব্যর্থতা। সেই ২০১৫ সালে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীতে ট্রফি উঁিচয়ে ধরেছিল স্প্যানিশ জায়ান্টরা। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। অধরা ট্রফি। ফের শুরু হলো আরেকটি মৌসুম। এবার শুরুটা করল দুর্দান্তভাবে। লা লিগার ছন্দ ধরে রাখল চ্যাম্পিয়নস লিগের নিজেদের প্রথম ম্যাচেই। গতকাল ক্যাম্প ন্যুতে রাফিনিয়া আর লামিন ইয়ামালের নৈপুণ্যে ফেইনুর্দের বিপক্ষে গোলোৎসবে মাতল বার্সা। হান্সি ফ্লিকের শিষ্যরা জিতল ৫-১ গোলে। জোড়া গোল ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার। জোড়া অ্যাসিস্ট আর এক গোল ইয়ামালের। কারিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস করেন বাকি গোল দুটি। ফেইনুর্দের সেম স্টেইন শোধ দেন এক গোল।

চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচের চারটিতেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল জালে পাঠিয়েছে বার্সেলোনা।

এর আগের দিন রাতে চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন থিবো কোর্তোয়া। ইন্টার মিলানের সামনে মাইলফলকের ম্যাচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ২-১ গোলে জেতা ম্যাচে সাতটি সেভ করে রিয়াল মাদ্রিদের নায়ক বেলজিয়ামের এই কিংবদন্তি। অন্য ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে পোর্তোকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে হোসে মরিনহোর পুরনো ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল রিয়াল। ইন্টারের দুটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করেছে রিয়াল। ১৪ মিনিটে ইয়ান বিসেকের নিয়ন্ত্রণ হারানো বল পেয়ে ব্রাহিম দিয়াস বাড়ান কিলিয়ান এমবাপ্পেকে। ফরাসি অধিনায়ক বল জালে জড়িয়ে করেন চ্যাম্পিয়নস লিগে নিজের ৭১তম গোল, যা সর্বকালের যৌথ পঞ্চম সর্বোচ্চ। রাউল গঞ্জালেসের গোলও সমান ৭১টি। ২৩ মিনিটে বেনজামিন পাভার্দের ব্যাকপাস গোলরক্ষক জোসেপ মার্তিনেসের পা থেকে কেড়ে জালে জড়ান ভালভার্দে। এরপর রিয়াল ও ইন্টার নষ্ট করতে থাকে একের পর এক সুযোগ। ৭৭ মিনিটে লাউতারো মার্তিনেসের পাস থেকে কার্লোস অগুস্তো ইন্টারের হয়ে ফেরান এক গোল।

পোর্তোর মাঠে ৪৭ মিনিটে ম্যানসিটিতে নতুন আসা মিডফিল্ডার এনসো ফের্নান্দেসের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে দলকে এগিয়ে দেন হলান্ড। যোগ করা সময়ে রায়ান আইত-নৌরির বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোলটি করেন এই নরওয়ের স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে ৫৯ ম্যাচে ঠিক ৫৯টি গোল হালান্ডের।

বার্সেলোনাটুর্নামেন্টলা লিগায়গোলোৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    advertiseadvertise