উড়ছিল বার্সেলোনা। লা লিগায় টানা ৯ জয় পেয়েছিল ৩৯ গোল করে। সেখানে
রিয়াল মাদ্রিদের শুরুটা বেশ নড়বড়ে। প্রথম ৯ ম্যাচের দুটিই হার, গোল শুধু ২৩টি। কিন্তু
দলটির নাম তো রিয়াল, যারা বড় মঞ্চে সবসময় ভয়ংকর। জোসে মরিনহোর মাস্টারক্লাসে বার্সাকে
তাদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হারিয়ে, সেই মানসিকতার প্রমাণ দিল আরও একবার।
জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে।
ক্যাম্প ন্যুতে লিগে টানা ২৩ ম্যাচ জয়ের পর বার্সার প্রথম হার এটি।
তাদের অহংকার গুঁড়িয়ে ২০২১ সালের পর ক্যাম্প ন্যুতে প্রথম জয়ের স্বাদ...