অর্থ বেড়েছে, জবাবদিহিও বাড়বে
- পারফর্ম করার চাপ বাড়ছে ক্রিকেটারদের
- খারাপ করলে নামতে হবে মাইনর দলে
- বিসিবি নজর রাখবে মাইনর দল গঠনেও

সংগৃহীত ছবি
বিসিবির টুর্নামেন্টগুলোর ম্যাচ ফি হয়েছে দ্বিগুণ। ক্রিকেটারদের জন্য যা বিশাল সুখবর। খুশির সংবাদের পাশাপাশি এবার চাপের সংবাদটাও হজম করতে হচ্ছে তাদের। ম্যাচ ফি যখন বেড়েছে, বিসিবির চাওয়া পারফরম্যান্সও বাড়াতে হবে। নয়তো বিভাগীয় দল থেকে ‘ডিমোশন’ নিয়ে নেমে যেতে হবে মাইনর দলে।
এরই সঙ্গে ক্রিকেটারদের বাছাই প্রক্রিয়াতেও নজর থাকবে বিসিবির। যেন যোগ্য ক্রিকেটাররাই শুধু বিভাগীয় দলে সুযোগ পান। প্রথম শ্রেণি তো বটেই, অন্তত প্রথম বিভাগ খেলা স্থানীয় ক্রিকেটারদের দলে না রাখলে জবাবদিহি করতে হবে বিভাগীয় টিম ম্যানেজমেন্টকে।
প্রথম শ্রেণির দল গঠনে নজর রাখা জাতীয় নির্বাচক নাদিফ চৌধুরী এমনটাই জানিয়েছেন। বিসিবির পক্ষ থেকে পারিশ্রমিক বাড়ানোয় কোনো দ্বিধা ছিল না। তাই প্রথম শ্রেণির দল বাছাই এবং ক্রিকেটারদের নিবেদনের প্রশ্নে কড়া নজর থাকবে বোর্ডের।
প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের নিবেদন নিয়ে অনেক আগে প্রশ্ন উঠেছিল। দেশের সেরা লঙ্গার ফরম্যাট লিগকে বলা হতো ‘পিকনিক লিগ’। সেই যুগ অবশ্য এখন আর নেই। তবুও ক্রিকেটারদের পড়তি পারফরম্যান্সের ধারাবাহিকতা আছে। আবার দীর্ঘদিন ধরে কোনো উল্লেখযোগ্য পারফর্ম ছাড়াই খেলে যাওয়া ক্রিকেটাররাও আছেন। সেই বিষয়গুলোতেও নজর রাখবে বিসিবি।
যুব বিশ্বকাপ খেলে আসা আবদুল্লাহ আল মামুন ২০২২ সালে ২৪তম জাতীয় লিগে ১০ ইনিংসে ৪৬.৫৭ গড়ে ৩২৬ রান ও ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হয়েছিলেন। অথচ ২৭তম জাতীয় লিগে ১৩ ইনিংসে ২৪.৮৩ গড়ে করেছিলেন ২৯৮ রান ও বল হাতে নিয়েছেন ৭ উইকেট। এ ছাড়া সাব্বির রহমান ১০ ইনিংসে ২১৯, আফিফ হোসেন ৯ ইনিংসে ১৯৩ রান করেছিলেন।
এমন তারকা ক্রিকেটারদের থেকে সেরা পারফরম্যান্স বাড়াতেই বিসিবির পারিশ্রমিক বাড়ানোর চিন্তাকে সময়োপযোগী বলছেন নির্বাচক নাদিফ চৌধুরী, ‘এখন ক্রিকেটারদের পারফরম্যান্সে আরও বেশি নজর থাকবে। একই সঙ্গে ক্রিকেটাররা তাদের সেরা ফিটনেস, পারফরম্যান্সের উন্নতিতে কী কাজ করেছে, এসব নিয়ে একটা জবাবদিহি থাকবেই। মূলত সবকিছু এখন ক্রিকেটারদের দিকেই। কারণ পরের মৌসুমে পারফরমারদেরই বিভাগীয় মূল দলে রাখার ভাবনা আছে।’
এই নির্বাচক আরও যোগ করেন, বিভাগীয় দল গঠন সঠিক প্রক্রিয়ায় হচ্ছে কি না, সেটিও দেখবেন তারা, ‘আমরা দলগুলো নিয়ে নির্দিষ্ট বিভাগীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসব। বেশিরভাগই চেনা ক্রিকেটার, তবে নতুন যারা আছে বা মাইনর দলে যারা আছেন, তাদের কোন বিষয়গুলো দেখে নেওয়া হয়েছে সেটি জিজ্ঞাসা করব। কমপক্ষে প্রথম বিভাগ খেলা ক্রিকেটাররা মাইনর দলে থাকতে পারেন।’
গত মৌসুমে ঢাকা মেট্রো দলটিই ময়মনসিংহ নামে খেলেছিল। তবে এবার দলটির ম্যানেজমেন্ট নতুন। রংপুরকে চ্যাম্পিয়ন করা কোচ সাইফুল





