Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

রবি আজিয়াটা পিএলসি চ্যাম্পিয়ন এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৫:৫৩
শেয়ার করুন:
রবি আজিয়াটা পিএলসি চ্যাম্পিয়ন এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট

সংগৃহীত ছবি

জমজমাট আয়োজন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় আসর। ফাইনালে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রবি আজিয়াটা পিএলসি।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর ব্যানারে এবং নাটমেগের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ২০টি বহুজাতিক ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। মোট ৫০টি ম্যাচের মধ্য দিয়ে কর্পোরেট অঙ্গনে ফুটবলের জনপ্রিয়তা এবং দলগত চেতনার এক অনন্য উদাহরণ তৈরি করে এই আয়োজন।

কাপ ফাইনালে রবি আজিয়াটা পিএলসি ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় থাকে। পরে টাইব্রেকারে জিতে শিরোপা নিশ্চিত করে রবি। দলের শাকিব ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

এর আগে প্লেট ফাইনালে শেভরন বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ করে। টাইব্রেকারে জয় পেয়ে প্লেট শিরোপা জিতে নেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। দলের তুর্য নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।

টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের শাহীনুর ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। একই দলের সৈকত হন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। রবি আজিয়াটা পিএলসির মুসাব্বির সেরা গোলরক্ষক নির্বাচিত হন। আর শৃঙ্খলাপূর্ণ ও ক্রীড়াসুলভ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফেয়ার প্লে ট্রফি জেতে লাফার্জহোলসিম বাংলাদেশ।

ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এফআইসিসিআইয়ের কর্মকর্তারা, অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, অংশগ্রহণকারী দলের সদস্যরা এবং আয়োজকেরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইসিসিআইয়ের পরিচালক এম এইচ এম ফাইরোজ, নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির, রবি আজিয়াটা পিএলসির প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদ আলম, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বিপণন পরিচালক মো. জুবায়েদ উল ইসলাম, ব্যাকপেজ পিআরের পরিচালক সাব্বির ফেরদৌস, নভোএয়ারের বিক্রয় বিভাগের ইনচার্জ মাজহারুল কবির এবং নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম।

গত কয়েক সপ্তাহ ধরে চলা এই টুর্নামেন্ট কর্পোরেট অঙ্গনে প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ তৈরি করেছে। ফুটবলের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, দলগত সমন্বয় এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এবারের আসরে টাইটেল স্পনসর ছিল অ্যাক্সেনটেক। সহ-স্পনসর হিসেবে ছিল সিঙ্গার-বেকো। পানীয় সহযোগী ছিল স্প্রাইট মিন্ট, জনসংযোগ সহযোগী ব্যাকপেজ পিআর এবং বিমান সহযোগী নভোএয়ার।

রবি আজিয়াটাটুর্নামেন্টস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার