শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। পাশাপাশি দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) কোম্পানিটি ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৫ টাকা। আগের বছরের এ...