মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি নৌকাসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে আটক করেছে আরাকান আর্মির কোস্ট গার্ড।আজ সোমবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।আটক জেলেরা হলেন সালাম নুর (৩১), আইয়ূব (৩৭), আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও আইয়ূব (২৪)। তারা কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।ইউএনও অনীক চৌধুরী বলেছেন, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ পাঁচ জেলেকে আরাকান আর্মি আটক করেছে বলে তথ...