‘আল্লায় দেখবে’ বলে জুলাই আন্দোলনে যোগ দিতে ঘর থেকে বেরিয়েছিলেন কুষ্টিয়ার আশরাফুল ইসলাম। এরপর আর জীবিত
ফিরে আসেননি। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
দুই বছর পেরিয়ে গেলেও বিচার, পুনর্বাসন ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রত্যাশিত
অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার স্ত্রী লাবনী আক্তার ইতি।
স্বামীর স্মৃতিচারণ করতে
গিয়ে কান্নাজড়িত কণ্ঠে ইতি বলেন, ‘১২ বছর ৯ মাসের সংসারে একটা দিনও বাপের বাড়ি
কাটাতে দেয়নি।’ তিনি জানান, আশরাফুল পরম যত্নে দুই সন্তা...