Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

সরকারি খরচে এক হাজার ‘জুলাই যোদ্ধা’ যাচ্ছেন মালয়েশিয়া

  • স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেলের তালিকা প্রকাশ আজ
  • অনিয়মে ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
  • জিয়াউল আহসানের পুলিশি প্রটোকল নিয়ে ক্ষোভ
  • নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮
শেয়ার করুন:
সরকারি খরচে এক হাজার ‘জুলাই যোদ্ধা’ যাচ্ছেন মালয়েশিয়া

সংগৃহীত ছবি

চলতি নভেম্বরের শেষ দিকে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তাদের মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। তাদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় ব্যয় বহন করবে সরকার। সাধারণ কর্মীদের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়মের অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। নতুন শ্রমবাজার খুঁজতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগেরও উদ্যোগ নিচ্ছে সরকার।

রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি উল্লেখ করলেন, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার প্রকাশ করা হবে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা।

সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানালেন, আগামীকালই (সোমবার) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্যপরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আশা করা যায়, আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে এবং সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জিয়াউলের পুলিশি প্রটোকল নিয়ে ক্ষোভ

শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি না পরিয়ে ‘পুলিশি প্রটোকল’ দেওয়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বিগত আওয়ামী লীগ আমলে গুমের শিকার বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা প্রশ্ন রেখে বলেছেন, সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে আশ্বস্ত করেন।

আইনমন্ত্রী বললেন, গত ১৬-১৭ বছরে দেশে যত গুম-খুন হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যত মানুষ প্রাণ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন কিংবা অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন— প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার পথে সরকার এগিয়ে যাবে।

সংসদে প্রশ্নোত্তর পর্বের পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে শুনানির জন্য আদালতে নেওয়ার ঘটনা তুলে ধরেন লুনা। তিনি বলেছেন, সেদিন তাকে জেরা করার জন্য নিয়ে যাওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা তার প্রটোকল হিসেবে যাচ্ছেন।

লুনার ক্ষোভ, ‘এ রকম একজন অপরাধীকে, যার হাতকড়া পরার কথা, যে হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছে, তাকে হাতকড়া ও ডান্ডাবেড়ি না পরিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের মর্মাহত করেছে। আমার মতো বহু পরিবার এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত। তাকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? তার প্রতি কি কোনো মানবিকতা দেখাচ্ছে? আইনমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চাই।’

‘বিষয়টি তারও নজরে এসেছে। জিয়াউলকে আদালতে পৌঁছে দেওয়ার বিষয়টি সরাসরি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে না পড়লেও বিষয়টি জানার পর পরবর্তী সময়ে তাকে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। এরপর থেকে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি’— জবাব দিলেন আইনমন্ত্রী।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চাল, ডাল, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং, আমদানি শুল্ক ও কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি যোগ করলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

জুলাই যোদ্ধাস্বাস্থ্য পরীক্ষারিক্রুটিং এজেন্সিপুলিশি প্রটোকল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে