Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাটের ইজারা না পেয়ে ফের সংবাদ সম্মেলনে ‘জুলাই যোদ্ধা’ মেহেদী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৪:৩৭
হাটের ইজারা না পেয়ে ফের সংবাদ সম্মেলনে ‘জুলাই যোদ্ধা’ মেহেদী

ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোরবানির পশুর হাটের অনুমোদন না পেয়ে আবার সংবাদ সম্মেলন ডেকেছেন ‘জুলাই যোদ্ধা’ মেহেদী হাসান মিরাজ। এবার তার অভিযোগ, স্থানীয় দুই বিএনপি নেতাকে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পাননি হাটের ইজারা। স্থানীয় প্রশাসন অবশ্য জানিয়েছে, হাটটি মহাসড়কের পাশে বলেই দেওয়া হয়নি অনুমোদন।

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ। গতকাল শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এই ব্যানারে আয়োজিত হয় সংবাদ সম্মেলন।

লিখিত বক্তব্য পড়ে মেহেদী বলেছেন, ‘আমি জুলাই গণঅভ্যুত্থানের একজন আহত যোদ্ধা এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সব আইন, নিয়মকানুন ও প্রশাসনিক প্রক্রিয়া মেনেই কোরবানির পশুর হাটের ইজারার আবেদন ও কার্যক্রমে অংশ নিয়েছিলাম। একজন আহত যোদ্ধা হিসেবে অন্যায্যভাবে আমাকে হাট দিতে হবে- এমন কোনো দাবি আমার ছিল না। প্রশাসনিক প্রক্রিয়া শেষে যখন আমাকে বলা হয়- হাটের সময় অল্প, আপনি কাজ ধরতে পারেন, সেই আশ্বাসের ভিত্তিতেই আমি হাটের কাজ ধরি।’

মেহেদীর অভিযোগ, ‘হাটের কাজ ধরার পর একটি কুচক্রী মহল আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি সেই চাঁদা দিতে রাজি হইনি। মূলত চাঁদার টাকা না দেওয়া এবং অন্যায়ের সঙ্গে আপস না করায় পরিকল্পিতভাবে আমার হাটে হামলা চালানো হয় এবং আমাকে ইজারা থেকে বঞ্চিত করা হয়।’

হাটের এই উদ্যোগকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে উল্লেখ করে নিন্দা জানান তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ‘চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের’ দ্রুত আইনের আওতায় আনার আহ্বানও জানান।

সংগঠনের সদস্য মোহাম্মদ হিরা, মোহাম্মদ আল-আমিন, কাওসার আহমেদ সুমন, সিরাজুল ইসলাম সিরাজ ছিলেন সংবাদ সম্মেলনে। 

চাঁদার অভিযোগ নিয়ে এর আগে গত ১৯ মে বিকালে সংবাদ সম্মেলন ডেকেছিলেন মেহেদী হাসান। সেসময় বলেছিলেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় প্রশাসনকে প্রভাবিত করে হামলা চালিয়ে তাদের হাটের বাঁশ ও স্টেজ ভেঙে ফেলা হয়।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাতের ভাষ্য, ‘সরকার তো তাদেরকে হাট দিয়ে দেয়নি। তারা মিথ্যাচার ও ভিত্তিহীন কথা বলছে।’

‘জুলাই আন্দোলনের নামে তারা এলাকায় ছিনতাইসহ বহু অপকর্মে জড়িত। এই অপকর্ম করতে গিয়ে মেহেদী হাসান মিরাজ বেশ কয়েকবার মারধরেরর শিকার হয়েছেন। চাঁদা দাবির বিষয়টি মিথ্যা ও বানোয়াট’- এ বক্তব্য জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রিপন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জুলাই যোদ্ধাদের ব্যানারে স্থাপিত হাটটি তাদের দরপত্রের তালিকায় ছিল না। মহাসড়কের পাশে হাটের আয়োজন করায় ওই হাটের অনুমোদন দেওয়া হয়নি।

নারায়ণগঞ্জরূপগঞ্জজুলাই যোদ্ধাপশুর হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী