Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জ

পশুর হাটের বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৪৫
পশুর হাটের বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নেতাকর্মীদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে কোরবানির পশুর হাটের বরাদ্দ চেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধারা। একই সঙ্গে পশুর হাট পরিচালনার অনুমতি না পাওয়া, প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজি এবং হাটের সরঞ্জাম ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নেতাকর্মীরা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আহত যোদ্ধারা জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে যারা গুরুতর আহত ও কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী এবং পুনর্বাসনের লক্ষ্যে একটি কোরবানির পশুর হাট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ উদ্দেশ্যে জেলা পরিষদ প্রশাসকের কাছে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি সুপারিশপত্রও পাঠান।

ভুক্তভোগীদের অভিযোগ, জেলা পরিষদ প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে তারা নিজেদের সঞ্চিত অর্থ ও সংগৃহীত ফান্ড হাটের প্রস্তুতিমূলক কাজে বিনিয়োগ করেন। তবে জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা ডিসির সাক্ষাৎ পাননি। পরবর্তীতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আর হাটের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়ে দেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইউএনও কার্যালয়ের বাইরে অবস্থানরত কয়েকজন ব্যক্তি হাটের অনুমতি এনে দেওয়ার কথা বলে আগে থেকেই তাদের কাছে চাঁদা দাবি করছিল। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা হাটের প্রস্তুতি কাজে বাধা দেন এবং এরই সুযোগে চাঁদা দাবিকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে হাটের ব্যানার, মালামাল ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত জুলাই যোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যে আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, আজ সেই আন্দোলনের যোদ্ধারাই অপমান, হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছি।

এ সময় তারা পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আহতদের পুনর্বাসন নিশ্চিত এবং প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে পশুর হাট পরিচালনার অনুমতি দেওয়ার জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন।

সংবাদ সম্মেলনে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ, যুগ্ম আহ্বায়ক মো. লিটন এবং জেলার যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ সুমনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পশুর হাটজুলাই যোদ্ধা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী