নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আমিন উল্যাহ হাওলাদার (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান তিনি। নিহত আমিন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মৃত মজু মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, গত ১২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনের জমিতে ধান চাষ করতে যান আমিন। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি ও তার পরিবারের সদস্যরা। ধারালো অস্ত্রের আঘাতে তিনি ও তার পরিবারের সা...