Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধে সেনা সদস্যের পা ভেঙে দেওয়ার অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধে সেনা সদস্যের পা ভেঙে দেওয়ার অভিযোগ

হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমান

ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ওই সেনা সদস্যের একটি পা ভেঙে গেছে। তিনি ও তার স্ত্রী এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুর রহমান।

লক্ষ্মীপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুর রহমানের (৪৮) সঙ্গে তার ছোট ভাই মিজানুর শেখ ও আমিনুর শেখসহ পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল বলে অভিযোগে বলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে মিজানুর শেখ (৪০), ইয়াসিন শেখ (২২), আমিনুর শেখ (৩৮), ওমর শেখ (১৮) ও অজ্ঞাতনামা আরও তিন-চারজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রহমানের মালিকানাধীন জমি থেকে একটি বড় নিমগাছ কাটতে শুরু করেন। এতে বাধা দিলে তাকে পরিবারসহ খুন-জখমের হুমকি দেওয়া হয়। ওই দিনই তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর বোয়ালমারী থানার এসআই মো. ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান করে দেন। পরদিন সকালে বিবাদীরা কাটা নিমগাছটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ গাছের গুঁড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, গাছ থানায় নেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে রবিবার বিকালে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রহমানের ওপর হামলা চালান। তার চিৎকার শুনে স্ত্রী সেলিনা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমানের একটি পা ভেঙে যায়।

আরও পড়ুন

বারবার হামলার শিকার দুই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত একই পরিবারের ৪ সদস্য

২১ সেপ্টেম্বর ২০২৬

পরে প্রতিবেশীরা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহমান অভিযোগ করে বলেছেন, ‘বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করছে। প্রকাশ্যে আমার জায়গার গাছ কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করায় তারা আমাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। এখন এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তা চাই।’

অভিযুক্ত আমিনুর শেখের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালমারী থানার এসআই মো. ফয়সাল আহমেদ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়েছিলেন। পরে বিবাদীরা গাছ সরিয়ে নেওয়ার চেষ্টা করলে গাছের গুঁড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়। মারামারির খবর পেয়ে তিনি আবার ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরবোয়ালমারীজমি নিয়ে বিরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন