কক্সবাজারে মোটরসাইকেল বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাইফুল শহরের পশ্চিম পাহাড়তলী এলাকার হোসাইনের ছেলে।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বৈদ্যঘোনা এলাকার জাদিপাহাড়ে এ ঘটনা ঘটে।নিহতের পরিবারের অভিযোগ, মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে সাগর বাদশা ও আব্বুইয়া নামে দুই ব্যক্তি সাইফুলকে জাদিপাহাড়ের ওপরে ছুরিকাঘাত করে। মৃত্যুর আগে সাইফুল দুজনের নাম বলে গেছে।মা ছেনোয়ারা বেগম জানান, কয়েক মাস আগে আবদুল হকের ছেলে হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল...