শাহদাত হোসেন তার দুই বছর বয়সী ছেলেকে নিয়ে আজ পাঁচ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ছেলেটির জ্বর। ছেলে অসুস্থ তাই শাহদাত নিজের কাজ ফেলে পড়ে আছেন হাসপাতালে। তিনি বললেন, ‘ছেলে অসুস্থ থাকলে মা-বাবার কি কোনো কিছু ভালো লাগে।’হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগ ঘিরে শুধু এ রকম উৎকণ্ঠা নিয়ে মা-...