Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চমেক

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৮:৫৯
শেয়ার করুন:
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

অ্যাম্বুলেন্স— আগামীর সময়

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ জি এম মনিরুল হাসান সরকারের নির্দেশে পুলিশ এ আইনি পদক্ষেপ নিয়েছে।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন সরদার আজ রবিবার মামলাটি করেছেন। সড়ক পরিবহন আইন ও দণ্ডবিধির ছয়টি ধারায় মামলাটি দায়ের হয়েছে বলে জানালেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। বললেন, ‘সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি। আদালতের নির্দেশে তদন্তে এবং ভিডিও ফুটেজ যাচাইবাছাই করে ঘটনার সত্যতা পেয়ে মামলাটি করা হয়েছে। অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তদন্তে তাদের নাম-পরিচয় শনাক্ত করে অভিযোগপত্রে উল্লেখ করা হবে।’

আরও পড়ুন

হাসপাতালে ছেলের জন্য বাবা, বাবার জন্য ছেলে

২১ জুন ২০২৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য আমলে নেন সিএমএম। এরপর গত ৯ জুন মহানগরীর ‘জাস্টিস অব দ্যা পিস’ হিসেবে তিনি একটি স্বপ্রণোদিত আদেশ দেন। রোগী ও লাশ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের বৈধ গাড়ি প্রবেশে বাধা দেওয়া, চালকদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অবৈধ ও অনৈতিক বিষয়ে জড়িতদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে সিএমপির অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি-উত্তর) নির্দেশনা দেওয়া হয়।

আদালতের আদেশে এডিসি মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন ও পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল পারভেজ যৌথ তদন্ত করে ঘটনার সত্যতা পান।

চট্টগ্রাম মহানগর আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন দাশগুপ্ত জানালেন, মামলার পাশাপাশি আদালতে পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, চমেক হাসপাতাল চত্বরে অসহায় লোকজনকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রতিবাদ করলে সশস্ত্র হামলা চালানোর মাধ্যমে জননিরাপত্তা ও আইনের শাসনের ওপর চরম আঘাত আনা হচ্ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজঅ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাপাঁচলাইশ থানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়